ঠান্ডায় বিছানা ছাড়তে কষ্ট হচ্ছে? কীভাবে শীতে সকালবেলা ঘুম থেকে উঠবেন, জানুন
শীতকালে অনেকেই সহজে ঘুম থেকে উঠতে পারেন না। যে কারণে তারা অনেক সময়ে জিমে যেতে পারেন না। সেই সঙ্গে সকালবেলা হাঁটতে যেতে পারেন না এবং অফিস যেতেও কিন্তু অনেক দেরি হয়ে যায়।
তাই শীতের মরসুমে অলসতা কাটিয়ে আপনি যদি ঘুম থেকে উঠতে চান, সঠিক সময়ে জিমে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই টিপসগুলি মানতে পারেন। এগুলি মেনে চললে আপনি শীতকালে কিন্তু একদমই সকালে বেশিক্ষণ ঘুমাতে পারবেন না। অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে পড়তে পারবেন। জানুন কীভাবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আপনি।

- অ্যালাম দূরে রাখুন
শীতকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে গেলে অনেকেই কিন্তু অ্যালাম দিয়ে থাকেন। এবং আপনি কিন্তু কখনই আপনার মাথার কাছে অ্যালাম ঘড়ি রাখবেন না। তার কারণ এটি রাখলে আপনি কিন্তু অ্যালাম বন্ধ করে বিছানায় শুয়ে পড়তে পারেন। তাই এটি একটু দূরে রাখুন।
যাতে আপনাকে বিছানা থেকে উঠতে হবে। এবং সকালে ঘুম থেকে উঠেই আপনি কিন্তু যোগব্যায়াম করতে পারবেন পড়াশোনায় মন বসাতে পারবেন। কারণ সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সারাদিন কিন্তু কাজের এনার্জিও পাবেন।
- উষ্ণ গরম জল খান
রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম জল খেয়ে ঘুমাবেন। যাতে শরীর ভেতর থেকে গরম থাকবে। ঠান্ডায় ঘুম থেকে ওঠার সময় অলসতাও কেটে যাবে। দেখবেন দিনটা খুব ভালো করে শুরু করতে পারবেন। ঘুম থেকে উঠে আপনি উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করবেন। এতে সারাদিন শরীর গরম থাকবে। ঠান্ডা লাগবে না। এমনকি সর্দি কাশির সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন।
- রাতে হালকা খাবার খাবেন
শীতকালে হালকা খাবার রাতেরবেলা খাবেন। এতে আপনি খাবার ভালোভাবে হজম করতে পারবেন। যখন আপনার হালকা খিদে পাবে, এমনিতেই কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে। সহজে কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠতে পারবেন।












Click it and Unblock the Notifications