নিরামিষাশী ব্যক্তিরা শরীরে এই ভিটামিনের ঘাটতি পূরণ করতে খান এই খাবারগুলি
প্রতিটি ব্যক্তির শরীরে ভিটামিন বি টুয়েলভের দরকার। কারণ ভিটামিন বি ১২য়ের ঘাটতি যদি শরীরে হয় তাহলে লোহিত রক্তকণিকা গঠনে খুব সমস্যা হয়। শরীর ক্লান্ত লাগে, দুর্বল লাগে, রক্তশূন্যতার সৃষ্টি হয়।
শরীরে নানান উপসর্গ দেখা দেয়। তবে যারা নিরামিষ খাবার খান, তারা কীভাবে ভিটামিন-১২ এর ঘাটতি পূরণ করবেন। জানেন কোন কোন খাবার খেলে তাদের এই ভিটামিনের ঘাটতি পূরণ হবে।

- দুগ্ধজাত খাবার
আপনি যদি নিরামিষশী ব্যক্তি হন, সেই সঙ্গে ভিটামিন বি টুয়েলভয়ের ঘাটতি পূরণ করবার জন্য দুধ, দুগ্ধজাত খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। সেই সঙ্গে দুধ, দই, পনীর খেতে পারেন। কারণ এগুলি কিন্তু ভিটামিন টুয়েলভের সবথেকে ভালো উৎস।
- সয়াবিন, টোফু
সয়াবিন, টোফু এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২। এগুলি যদি নিত্যদিনের খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন। তাহলে আপনার ভিটামিন বি টুয়েলভের ঘাটতি শরীরে মিটবে। সেই সঙ্গে শরীরে পাবেন অনেক পুষ্টিও।
- ব্রাউন রাইস
শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি পূরণ করতে আপনি নিত্যদিন ব্রাউন রাইস খেতে পারেন। এটি নিরামিষাশীদেরও জন্য খুব ভালো উৎস।
- শাকসবজি
আপনি কি জানেন, ভিটামিন বি ১২-য়ের ঘাটতি শরীরে যাতে পূর্ণ হয়, তার জন্য আপনাকে নিত্যদিন খেতে হবে শাকসবজি। এতে কিন্তু ভিটামিন, ভিটামিন বি ১২-এর ঘাটতি পূরণ হবে। যদি আপনি শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। তাছাড়া আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন। তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
- কী কী সমস্যা হয়
যদি কোনও ব্যক্তি ভিটামিন বি ১২ এর অভাব হয়, তাহলে হাত, পা নাড়তে অসুবিধা হয়। এটির কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি রোগের সৃষ্টি হয়। এতে আপনার স্নায়ু ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আপনার হাত পা নাড়তে অসুবিধা হবে। হাত-পা ভারী হয়ে আসবে। শরীর দুর্বল লাগে। ক্লান্ত লাগে। এটি মূলত ভিটামিন বি ১২ এর অভাব হলেই হয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।












Click it and Unblock the Notifications