Vegetarian Diets: নিরামিষভোজীরা সঠিক পুষ্টির জন্য এগুলি খান
এমন অনেকেই রয়েছেন তাঁরা মনে করেন, যারা নিরামিষভোজী হন তাদের শরীরে সঠিক পরিমাণে পুষ্টি থাকে না, বা তারা অনেকেই তাদের শরীরে প্রোটিনের ঘাটতি থাকে। তবে এটি কিন্তু ভুল, নিরামিষভোজীরা যদি নিত্যদিন এই জাতীয় খাবার গুলি খেয়ে থাকেন, তাহলে তাঁদের কখনোই পুষ্টির অভাব হবে না, সেই সঙ্গে শরীরও থাকবে সুস্থ থাকবে।
প্রচুর পরিমাণে তাদের শাকসবজি, গোটা শস্য, শিম, বাদাম, সয়াবিন, টোফু ইত্যাদি খেতে হবে, কারণ এগুলি খেলে আপনার শরীরে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ক্যানসারে ঝুঁকি কমবে। আমিষ ভোজীদের থেকে নিরামিষ ভোজীদের মধ্যে কম প্রবণতা লক্ষ্য করা যায় ক্যানসার রোগের।

কার্বোহাইড্রেট
নিরামিষভোজীদের জন্য অবশ্যই শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত,। তবে সেটা পরিমাণ মেনে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনাদের প্রত্যেকদিন খাদ্য তালিকায় রাখা উচিত।
প্রোটিন
প্রোটিনের মাত্রা কোনও মানবদেহে যদি কম থাকে, তাদের নানারকম রোগের শিকার হতে হয়। তাঁরা প্রায় সময় দুর্বল অনুভব করেন, তাই আপনি যদি মাছ, মাংস, না খান তাহলে কিন্তু সয়াবিন, দুগ্ধ জাতীয় জিনিস, শস্য, বাদাম রোজ খাবেন। এগুলিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।

ক্যালসিয়াম
শরীরকে সুস্থ রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখুন। দুধ, পনির খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়বে। সবুজ শাকসবজি খান। কালোজিরা খাবেন। এগুলি খেলে আপনার শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হবে।
কেন খাবেন দই
দই খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি। সেটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রোটিন সমৃদ্ধ দই খেলে ওজন কিন্তু খুব তাড়াতাড়ি কমে। এক কাপ দিয়ে ১৫ থেকে ২০ গ্রাম প্রোটিন থাকে। তাই আপনি চিয়া বীজ, কলা, বাদাম, প্রোটিন পাউডার দিয়ে দই খেতে পারেন।
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড খাবার খাবার খাদ্য তালিকায় রাখা উচিত, তাই আপনি রোজ টোফু, পনির, দুধ, দই খাবেন, এগুলি কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা পূরণ করবে।












Click it and Unblock the Notifications