সঙ্গীর সঙ্গে বন্ধনকে আরও অটুট করতে ভ্যালেন্টাইনস ডেতে এই অভিনব উপায়গুলি মানুন
প্রতিবছর সকলে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করেন। চলতি বছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। যদিও এই দিনটি আসতে আর বেশি বাকি নেই। এই বিশেষ দিনে প্রেমিক প্রেমিকা থেকে নব দম্পতিরাও কিন্তু আনন্দের সঙ্গে উপভোগ করেন।
এই দিনটি আপনি কিন্তু আপনার মনের মানুষের সঙ্গে একটু অভিনবভাবে পালন করতে পারেন। জানুন কীভাবে পালন করলে আপনার মনের মানুষ অবাক হবেন, আবার খুশিও হবেন। জানুন কী কী করবেন।

- এই জায়গায় যান
এই বিশেষ দিনে আপনি কিন্তু যেখানে প্রথম ডেট করেছিলেন কিংবা যেখানে আপনার কাছের মানুষের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, সেই জায়গায় আপনি এবার তাকে নিয়ে সেখানে ঘুরতে যেতে পারেন। সেখানে গিয়ে আপনাদের রোমান্টিক মুহূর্তের কথা তাকে সেখানে দাঁড়িয়ে আবারও স্মরণ করাতে পারেন। এতে তিনি কিন্তু একটু অবাক হবেন বটে!
- অ্যালবাম
আপনার প্রথম দেখা থেকে এখন পর্যন্ত যে ছবিগুলি আপনার জীবনসঙ্গীর খুব ভালো লাগে, সেই সব ছবি আপনি তাকে একটি অ্যালবাম করে দিতে পারেন ।এতে কিন্তু তিনি খুব খুশি হবেন। শুধু তাই নয়, সঙ্গীর ও আপনার অবশ্যই একটি রোমান্টিক মুহূর্তের ছবি তাকে দেবেন আপনি। এতে দেবেন আপনাদের ভালোবাসা আরও বাড়বে । আপনাদের মধ্যে যে অশান্তির পরিবেশ ছিল তা কিন্তু অনেকটাই কাটবে।
- এখানে গিয়ে সময় কাটান
এই ভ্যালেন্টাইনস ডে দিনটিকে আরও রোমান্টিক ও সুন্দর করে তুলতে এই বিশেষ দিনে আপনি কিন্তু কোনও পাঁচতারা হোটেলে গিয়ে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন কিংবা নিজের বাড়িতেই কিন্তু একটু যেকোনও পার্টির আয়োজন করতে পারেন। একসঙ্গে ডিনার করতে পারেন। এতে কিন্তু আপনার মনের মানুষ খুব খুশি হবেন।
- এমন উপহার দিন
ভ্যালেন্টাইনস ডেতে আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার হাতে তৈরি করা কোনও উপহার দিতে পারেন। যেমন- ধরুন গ্রিটিংস কার্ড কিংবা আপনার হাতের আঁকা এগুলি দিলে তিনি যেমন খুশি হবেন, ঠিক তেমনই এই উপহারগুলি তিনি খুব যত্ন করে নিজের কাছে রেখে দেবেন।
- কবিতা লিখুন
এই বিশেষ দিনে অবশ্যই কাছের মানুষের জন্য রোমান্টিক, মজার কিংবা ভালোবাসার কোনও কবিতা আপনি লিখতেই পারেন। তারপর সেটি আপনি তাকে মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন। এতে তিনি খুব খুশি হবেন। সেই সঙ্গে আপনার প্রতি তার আবেগ, অনুভূতি, ভালোবাসা ক্রমশই বাড়তে থাকবে।
- রান্না করুন
ভ্যালেন্টাইনস ডেকে আরও আকর্ষণীয় করে তুলতে অবশ্যই এই বিশেষ দিনে নিজের মনের মানুষের জন্য নিজে হাতে রান্না করুন। বাড়িতে তার পছন্দের খাবার তৈরি করতে পারেন। তারপর বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। সেই সঙ্গে সুন্দর রোমান্টিক কিছু গান চালাবেন। দেখবেন তিনি কিন্তু খুব খুশি হবেন।
- লং ড্রাইভে যান
যদি পারেন এই বিশেষ দিনে আপনারাও লং ড্রাইভে যেতে পারেন। এই লং ড্রাইভে গেলে তিনি কিন্তু খুব খুশি হবেন। শুধু তাই নয়, যেই জায়গাটি আপনারা দু’জনে ভীষণ পছন্দ করেন। এতে আপনারও যেমন ভালো লাগবে। ঠিক তেমনই আপনার মনের মানুষেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই এভাবেই আপনি আপনার ভ্যালেন্টাইনস ডেকে এই বছর আরও আকর্ষণীয় করে তুলুন।












Click it and Unblock the Notifications