কান ব্যথা, মাথা ভারী লাগছে, কিন্তু কেন, তাহলে আপনিও কি এটি রোজ ব্যবহার করছেন?
এমন অনেকেই রয়েছেন যাদের প্রায় সময়েই কানে ব্যথা করে, কোনও কারণ ছাড়াই তাদের কানে ব্যথা হয়। অনেক সময় ঠান্ডা লেগেও কিন্তু কানে ব্যথা হয়। তবে তাদের ঠান্ডা না লেগেও কানে ব্যথা করে, মাথা ভারী লাগে। আর এই সময়ে কাজ করার ইচ্ছে চলে যায়। কোনও আওয়াজ তারা খুব কাছ থেকেও শুনতে পায় না।
জানেন এই সব লক্ষণ কিসের লক্ষণ? কানে যদি আপনি ইয়ারফোন দেন, তাহলে মস্তিষ্কের কোষের উপর খারাপ প্রভাব পড়ে বা প্রায় সময় যদি আপনি উচ্চমাত্রায় গান চালিয়ে শোনেন তাহলেও কানের বারোটা বাজবেই!

- কী কী সমস্যা হয়
বর্তমান সময়ে অনেকেই কিন্তু রাস্তায় হাঁটার সময়, ট্রেনে, বাসে চলার সময় কানে ইয়ারফোন দিয়ে থাকেন। যা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এই কারণে কিন্তু মাইগ্রেনের সমস্যাতেও ভুগতে হয়, আবার কমতে পারে কানে শোনার ক্ষমতাও। তাই কানে প্রচুর পরিমাণে ইয়ারফোন ব্যবহার করলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, জানেন?
- কানে ব্যথা, মাথা ভারী লাগবে
যদি আপনি কানে হেডফোন দিয়ে উচ্চমাত্রায় গান শোনেন, তাহলে আপনার কানের বারোটা বাজবে। এতে মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে। নিয়মিত খুব জোরে হেডফোন দিয়ে গান শুনলে, তার আওয়াজে আপনার মস্তিষ্ক প্রভাবিত হওয়ায় আপনার মাথা ভারী লাগবে। কানে আপনি কম শুনবেন। আসতে আসতে শোনার ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন।
- ঘাড়ে ব্যথা
উচ্চ মাত্রায় গান শুনলে, কানের অনেক ক্ষতি হয়। কানে ব্যথা হয়। কান দিয়ে অনেক সময় পুঁজ বের হয়। কানের শুনতে অসুবিধা হয়। আবার ঘাড়ে ও মাথাতেও ব্যথা হয়। তাই আগেই সাবধান হোন আপনিও।
- মানসিক চাপ বাড়ে
খুব জোরে গান শুনলে, উদ্বেগ বাড়তে থাকে, মানসিক চাপও বাড়ে। মাথা ঘুরতে থাকে, মাথা ভারী লাগে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কখনোই কানে ইয়ারফোন বেশিক্ষণ ব্যবহার করবেন না। কিংবা খুব জোরে গান চালিয়ে শুনবেন না। এতে ঘুমের অসুবিধা হয়। যদি কানে হেডফোন দেন, তাহলে অল্প সময় ব্যবহার করবেন। খুব আসতে গান চালিয়ে শুনবেন।
- শুনতে অসুবিধা হবে
নিত্যদিন যদি আপনি কানে ইয়ারফোন দিয়ে উচ্চমাত্রায় গান চালিয়ে শোনেন তাহলে শ্রবণ ক্ষমতা কমে যাবে। কানে প্রচন্ড ব্যথা হবে। আপনি ভালোভাবে শুনতে পাবেন না।
- সমস্যা এড়াতে কী করবেন
তাই কান ভালো রাখতে মাথাব্যথা কমাতে, মাইগ্রেনের ঝুঁকি কমাতে অবশ্যই ইয়ারফোন কম ব্যবহার করুন । গান শুনলে আসতে গান শুনুন। তবে যদি পারেন ইয়ারফোন একদমই ব্যবহার করবেন না।












Click it and Unblock the Notifications