ত্বক উজ্জ্বল রাখতে শীতে দামি ক্রিম ছেড়ে কাঁচা দুধ এই ভাবে ব্যবহার করুন, দূর হবে ব্রণও
দুধে যে প্রচুর গুণ রয়েছে তা আমরা কমবেশি সকলেই জানি। তাছাড়া কাঁচা দুধ কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো। কাঁচা দুধ মুখে মাখলে ত্বক আপনার তেলতেল করবে, এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
শীতকালে সকলেরই কিন্তু ত্বক ফেটে যায়, ত্বক টানটান থাকে না। আর তা থেকে আপনি যদি বের হতে চান তাহলে কিন্তু কাঁচা দুধ দিয়ে এগুলি করতেই পারেন। এতে আপনার মুখে ক্রিম না মাখলেও চলবে। জানুন ত্বক উজ্জ্বল রাখতে ও ত্বক ফাটা কমাতে কী করবেন।

- ত্বক উজ্জ্বল রাখতে কী করবেন
যদি আপনি শীতকালে ত্বক টানটান রাখতে চান, উজ্জ্বল রাখতে চান তাহলে অবশ্যই কাঁচা দুধ মুখে রাখতে পারেন। যা আপনার মুখের মৃত কোষ দূর করতে সাহায্য করবে। কাঁচা দুধের সঙ্গে একটু আটা মিশিয়ে নেন। তাহলে আরও ভালো। অর্থাৎ কাঁচা দুধের সঙ্গে আটা মিশিয়ে ১০ থেকে ১২ মিনিট মুখে মাখুন। তাহলে দেখবেন আপনার ত্বক উজ্জ্বল থাকবে।
- ব্রণ কমাতে কী করবেন
যদি আপনি ব্রণ কমাতে চান, তাহলে অবশ্যই মুখে কাঁচা দুধ মাখুন। কাঁচা দুধে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ থাকে। যা ত্বকের জন্য খুব ভালো। তাই দু’তিন চামচ দুধের মধ্যে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। অন্তত কুড়ি মিনিট রাখুন। তারপরে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- ত্বক হাইড্রেট রাখতে কী করবেন
ত্বকে কাঁচা দুধ ব্যবহার করা খুব ভালো। এটি ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে। কাঁচা দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা ফুসকুড়ি কমাতে সাহায্য করে। চোখের লালচে ভাব, চুলকানির মতো সমস্যা কমাতেও সাহায্য করে। আর কাঁচা দুধ ঘাড়েও লাগাতে পারেন। গলাতে মুখে যে কালো দাগ রয়েছে, তা সহজেই কমবে। আর আলতোভাবে ম্যাসেজ করবেন অন্তত ১৫ মিনিট করুন। উষ্ণ গরম জল দিয়ে তারপর ধুয়ে নিন। দেখবেন এতে শরীর হবে না।
- বলিরেখা দূর করতে কী করবেন
যদি আপনি আপনার অকাল বার্ধক্য রোধ করতে চান, তাহলে অবশ্যই মুখে কাঁচা দুধ মাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এমনকি বলিরেখা কমাতে সাহায্য করে। আপনার মুখে তরুণভাব বজায় থাকবে। এরপরে আপনি কাঁচা দুধের সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে মুখে মেখে নিন। এতে দেখবেন আপনার বয়স দেখে কেউ বুঝতেই পারবে না আপনার আসল বয়স কত।












Click it and Unblock the Notifications