এক টুকরো পেঁপেই ফিরিয়ে দিতে পারে আপনার মসৃণ ও উজ্জ্বল ত্বক, কিন্তু কীভাবে
পেঁপে খুব উপকারী একটি সবজি। আবার পেকে গেলেও কিন্তু এই ফল স্বাস্থ্যের জন্য খুব উপকারী অর্থাৎ কাঁচা ও পাকা পেঁপে দুই খাওয়াই কিন্তু শরীরের জন্য খুব ভালো। আপনি কি জানেন, ত্বকের জন্যও পাকা পেঁপে খুব উপকারী। এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। যা হয়তো অনেকেই জানেন না।
পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এনজাইম, প্যাপাইন থাকে। যা ত্বকের জন্য খুব ভালো। ত্বক উজ্জ্বল রাখতে ও বলিরেখা কমাতে পেঁপের জুড়ি মেলা ভার। জানুন ত্বকের জন্য পেঁপে কী কী উপকারে লাগে।

- ত্বক মসৃণ হবে
যদি আপনি মসৃণ ত্বক পেতে চান, তাহলে অবশ্যই পেঁপে ব্যবহার করতে পারেন। কারণ পেঁপেতে প্যাপাইন নামক এক প্রকার যৌগ থাকে। তাই পেঁপে কেটে মুখে মাখতে পারেন। এতে আপনার যদি খুব ক্লান্ত থাকেন, তাহলেও কিন্তু আপনার সেই ক্লান্ত ভাব কেটে যাবে।
- হাইড্রেট থাকবে
যদি আপনার ত্বকের কোষগুলোকে হাইড্রেট রাখতে চান তাহলে পেঁপে মাখতে পারেন। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই থাকে। যা আপনার ত্বক নরম রাখতে সাহায্য করবে। আপনিও কিন্তু মুখে নিত্যদিন পেঁপে মাখতে পারেন।
- ব্রণর দাগ কমবে
পেঁপেতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন এ, সিয়ের মতন এনজাইম থাকে। যা ব্রণর দাগ কমাতে সাহায্য করে। মুখে যদি আপনার কোনও কালো দাগ থাকে, তাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই আপনিও কিন্তু নিত্যদিন পেঁপে মুখে মাখতে পারেন।
- জ্বালা কমবে
যদি আপনার বর্ষাকালে ত্বক জ্বালা করে, লাল হতে থাকে, তাহলে দেরি না করে অবশ্যই পেঁপে মাখুন। এতে মুখের ফোলা ভাব কমবে। সেই সঙ্গে ত্বক কিন্তু আপনার খুব নরম থাকবে।
- ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করে
পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও লাইকোপিন থাকে। যা আপনার ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শুধু তাই নয়, আপনার বার্ধক্য কমাতেও সাহায্য করবে পেঁপে। মুখে মাখার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পাকা পেঁপেও নিত্যদিন খেতে পারেন।
- সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে
সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বককে যদি নষ্ট করে দেয় , তা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই মুখে মাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। যা ত্বকের পোড়া দাগ কমাতে সাহায্য করে।
- কীভাবে ব্যবহার করবেন
একটি গোটা পেঁপে প্রথমে মাঝখান থেকে কেটে নেবেন। তারপর ছোট ছোট টুকরো করে কেটে তার খোসা ছাড়িয়ে ফেলে দেবেন। তারপরে এক চা চামচ মধু তাতে দেবেন। দিয়ে আপনি কিন্তু মুখে মাখতে পারেন। এটাতে কিছুটা দুধ দিতে পারেন। যদি না আপনার দুধে অ্যালার্জি থাকে।
তবেই কিন্তু মুখে দুধ দেবেন। তবে ১৫ দিন অন্তর অন্তর এটি করলে খুব ভালো হয়। তবে যদি আপনার ত্বকে অন্য কোনও সমস্যা থাকে, তাহলে এটি মাখার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications