Uric Acid Control Tips: শীতে ইউরিক অ্যাসিডের ব্যথায় ওষ্ঠাগত, দ্রুত মুক্তি পেতে রোজ খান এই খাবারগুলি
আসতে আসতে ঠাণ্ডা কিন্তু পড়তে শুরু করেছে। আর এই শীতকালে ব্যথাবেদনা সবারই একটু বাড়তে থাকে। ইউরিক অ্যাসিড কিংবা বাতের ব্যথা যারা ভোগেন তাদের শীতকালে ব্যথা কিন্তু বাড়তে থাকে, এই সময়ে হাঁটু ব্যথা হয়, গোঁড়ালি ফুলে যায়, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, পা ফুলে যায়। শীতকালে শরীরের বিশেষ যত্ন নেওয়া দরকার।
প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকলেও কিন্তু এমন সমস্যার সম্মুখীন হতে হয় সকলে। এসময় ফলমূল, শাকসবজি খেলে অনেকটাই কিন্তু ইউরিক অ্যাসিডের নিয়ন্ত্রণে থাকে। এই খাবারগুলো নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন আপনিও। তাহলে শীতে কিছুটা হলেও মুক্তি মিলবে আপনার।

- জিরে
জিরে খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটি প্রত্যেকটি রান্নাঘরেই কিন্তু থাকে। এটি খেলে আপনার জয়েন্টের ব্যথা বা বাতের ব্যথা থাকলে সেটি থেকে মুক্তি পাবেন। ইউরিক অ্যাসিড যাদের রয়েছে তারা জিরে ভেজানো জল খেতে পারেন। এই জল খেলে আপনার হাত, পায়ের ব্যথা কমবে। সেইসঙ্গে যদি হাত, পা ফুলে যায়, সেটি থেকেও মুক্তি পাবেন।
- জল
শীতকালে প্রচুর পরিমাণে জল খান, জল বেশি করে খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। আর যে কারণে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে। তবে সারাদিন তিন লিটারের বেশি জল খাওয়ার চেষ্টা করবেন। তবেই কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথা থেকে আপনিও মুক্তি পাবেন।
- সাইট্রাস ফল
ইউরিক অ্যাসিডের ব্যথা এবং ফোলা কমাতে আপনি ভিটামিন সি অর্থাৎ সাইট্রাস জাতীয় ফল খান। যেগুলিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। যেমন- স্ট্রবেরি, বেরি জাতীয় ফল, এগুলি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায়। সেই সঙ্গে হাত-পায়ে ব্যথাও কিন্তু কমে অনেকটাই।
- রোজ খান এই ফলগুলি
যদি আপনি শীতকালে জয়েন্টের ব্যথা এবং হাত পা ফোলা কমাতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন। গাজর, বিট, টম্যাটো, পুদিনা পাতা, শশা, পেঁয়াজ যাতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট হয়েছে। এমন সবজি শীতকালে খাওয়ার চেষ্টা করুন। এগুলি হলে আপনার জয়েন্টের ব্যথা কমবে এবং সেই সঙ্গে শরীরও কিন্তু সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications