Alzheimer’s : ২০ বছর আগেই ধরা পড়তে পারে অ্যালজাইমার্স রোগের ঝুঁকি! কী বলছেন গবেষকরা
'অ্যালজাইমার্স’ মূলত একটি স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত দেশের বহু মানুষ। প্রতি বছর ২১ সেপ্টেম্বর সারা বিশ্বের মানুষ বিশ্ব অ্যালজাইমার্স দিবস পালন করে থকেন। এই দিনটিতে এই রোগ ও ডিমেনশিয়ার অন্যান্য রূপ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবসের আয়োজন করা হয়।
'অ্যালজাইমার্স’ হল ভুলে যাওয়া এক ধরনের রোগ। এটি মস্তিষ্কের এক ধরনের রোগ, এটি হলে রোগী কিছু মনে রাখতে পারেন না। বিশ্বজুড়ে ক্রমেই কিন্তু অ্যালঝেইমার্সরোগের ভয়াবহতা বাড়ছে। এই রোগে আক্রান্ত ব্যক্তি অনেক কিছু ভুলে যায়। এটি একটি নিউরোডিজেনেরেটিভ রোগ যা ধীরে ধীরে শুরু হয় এবং পরে ভয়াবহ আকার ধারণ করে। চিকিৎসকেরা বলছেন এই রোগে আক্রান্ত হওয়ার আগে ৬০ থেকে ৮০ শতাংশ মানুষই ডিমেনশিয়ায় আগে আক্রান্ত হন।

যে ব্যক্তি এই রোগে আক্রান্ত তিনি যে শুধু সব কিছু ভুলে যান তা কিন্তু নয়, তা আচরণের ওপরও একটা বিরাট প্রভাব পড়ে। তাঁর মেজাজ ক্রমশ খিটখিটে হয়ে যায়। তাঁর শরীর- স্বাস্থ্য কখনোই ভালো থাকে না। এই রোগে আক্রান্ত হলে মস্তিষ্কের কোষগুলি ক্রমশ মরে যেতে থাকে। যার ফলেই সেই রোগীর স্মৃতিভ্রম, ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা যায়।
তবে, এবার গবেষণায় উঠে এসেছে এক আলাদা তথ্য , ২০ বছর আগেই আপনি জানতে পারবেন আপনি অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হবেন কিনা! কিন্তু কীভাবে? অস্ট্রেলিয়ান গবেষকরা গবেষণা করে দেখেছেন, যদি আপনি এ-আই ভিত্তিক রক্ত পরীক্ষা করেন তাহলে আপনি জানতে পারবেন আপনার অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে কিনা!
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা গবেষণার জন্য ন্যানো প্রযুক্তি ব্যবহার করেছেন। যা নিউরোডিজেনারেশন করতে কাজে লেগেছে। ন্যানোপোরস লাগানো একটি সিলিকন চিপ তৈরি করেছেন। তাঁর মধ্যে একটি অতি ছোট একটি ছিদ্র করেছেন, যেখানে রোগীর রক্ত দেওয়া যাবে, তারপর সেটি একটি প্রোটেবেল ডিভাইসে ঢোকাবেন। সেখান থেকেই তাঁরা জানতে পারবেন যে ব্যক্তি রক্ত দিয়েছেন তাঁর অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে কিনা! যদিও তাঁরা জানিয়েছেন, এই রোগের কোনও প্রতিকার নেই। তবে আগে থেকে সতর্ক হলে কিছুটা হলেও ঠেকানো যায় অ্য়ালঝেইমার।
তাঁদের মতে, বর্তমানে বেশির মানুষ অত্যাধিক পরিমাণে মানসিক চাপের কারণে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হচ্ছেন। এই রোগটিতে যিনি আক্রান্ত হন তাঁর মস্তিষ্ক প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়।
গবেষকরা জানান, রক্ত হল তরল পদার্থ। যার মধ্যে ১০ হাজারের বেশি জৈব অনু থাকে। উন্নত কৌশল ব্যবহার করে এই রোগের ঝুঁকি রয়েছে কিনা তা জানা গেছে। গবেষকরা যখন অ্যালঝেইমার্স রোগ নির্ণয়ের জন্য রক্তের নুমনা সংগ্রহ করেন, তখন তাঁরা দেখেছেন যে ক্লিনিকাল রোগ নির্ণয়ের ২০ বছর আগে নিউরোজেনেসিসের পরিবর্তন ঘটেছে। এই ফলাফলগুলি অ্যালজাইমার্স রোগের প্রাথমিক পর্যায়ে মস্তিষ্কের পরিবর্তনগুলিকে আরও ভাল করে বোঝার সুযোগ করে দিতে পারে বলে তাঁরা মনে করছেন।












Click it and Unblock the Notifications