নিত্যদিনের জীবনযাত্রার পরিবর্তনই পারে হৃদরোগের ঝুঁকি এড়াতে, কিন্তু কীভাবে?

নিত্যদিন জীবনযাত্রা যদি সঠিক হয়, তবেই কিন্তু হৃদরোগের ঝুঁকি কমে। তবে বর্তমান সময়ে কাজের ব্যস্ততার কারণে সঠিক সময় খাওয়া-দাওয়া না করা কিংবা অনিয়মিত জীবনযাত্রার কারণে অনেক সময় হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, ২০১৯ সালে এই হৃদরোগে আক্রান্ত হয় ৬৭.৩ শতাংশ মানুষ।

২০২১ সালেও ১০০০ জন ভারতীয়ের মধ্যে ১১৬ জন হৃদরোগে ভুগছেন। তার মধ্যে তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও স্থূলতার রোগে ভুগছেন। বিশেষজ্ঞদের মধ্যে, ২০৩৫ সালের মধ্যে হার্টের রোগে ভুগবেন প্রচুর মানুষ।

heart attak


কি কি পরিবর্তন করবেন?

তাই যদি আপনি হার্টের রোগ কমাতে চান, তাহলে আপনি জীবনধারার পরিবর্তন করুন। যদি আপনি নিত্যদিন এই জীবনধারার উপর পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।

ডায়েট খাবার খাবেন

হার্ট ভালো রাখতে, ডায়েট করে খাবার খান। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা এড়িয়ে চলুন। নিত্যদিনকার খাদ্য তালিকায় ফল মূল, সবজি, গোটা শস্য, চর্বি বিহীন প্রোটিন রাখুন অর্থাৎ সুষম খাদ্যের দিকে বিশেষ নজর দিন।

ট্র্যান্স ফ্যাট জাতীয় খাবার খাবেন

ট্র্যান্স ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলুন। জলপাইয়ের তেল, অ্যাভোকাডো, বাদাম ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ কমবে। আর উচ্চ রক্তচাপ কমাতে নুন কম খান।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার

শরীরে যাতে কোলেস্টেরলের মাত্রা না বেড়ে যায় সেই ক্ষেত্রে চর্বিবিহীন মাছ, তিসির বীজ, আখরোট ইত্যাদি খান । ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখুন। এতে আপনার শরীর ভালো থাকবে।

ব্যায়াম করবেন

শরীরকে সক্রিয় রাখুন অর্থাৎ নিত্যদিন ব্যায়াম করুন কিংবা সকালবেলা উঠে হাঁটুন। এতে আপনার হৃদরোগের ঝুঁকি কিছুটা হলেও কমবে সপ্তাহে ১৫০ মিটার ব্যায়াম করুন। না হলে হাঁটুন, না হলে সাইকেল চালান। এতে আপনার ওজন বাড়বে না। এবং শরীরে বাড়তি ফ্যাট কমতে থাকবে।

জাঙ্ক ফুড খাবেন না

অনেকেই বর্তমান সময় বাইরের জাঙ্ক ফুড খেয়ে তাদের ওজন বাড়িয়ে ফেলেন। ওজনকে কখনোই বাড়তে দেবেন না। এতে রক্তচাপ, ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকবে। আর যে থেকেই কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন।

খাবার হজম

খাবার আপনার খাওয়া দাওয়া ভালোভাবে হজম হয়, সেদিকে নজর রাখুন। শরীরকে হাইড্রেট রাখুন। প্রচুর পরিমাণে জল খান। নিত্যদিন সাত থেকে আট গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন।

ধূমপান করবেন না

ধূমপান করবেন না। মদ খাওয়া দূরে রাখুন। যদি আপনি ধূমপানে আসক্ত থাকেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুতই ধূমপান ত্যাগ করুন। মহিলা ও পুরুষ সকলেরই কিন্তু ধূমপান করা উচিত নয়। এতে হার্টের রোগ বাড়ে। শুধু তাই নয়, মদ খেলেও কিন্তু হার্টের রোগ বাড়তে পারে।

মানসিক চাপ নেবেন না

মানসিক চাপ নেওয়া এড়িয়ে চলুন। সকালবেলা ঘুম থেকে উঠে ধ্যান করুন। গভীরভাবে শ্বাস নিন। যোগ ব্যায়াম করুন। এতে আপনার মানসিক চাপ কমবে। শরীর সুস্থ থাকবে। প্রায় সময় রক্তচাপ, কোলেস্টেরল ও সুগার পরীক্ষা করুন।

চিকিৎসকের পরামর্শ নেবেন

আপনার যদি শরীর কখনও খারাপ লাগে কিংবা বুকে ব্যথা হয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। হার্টের রোগ ধরা পড়লে দ্রুতই চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খান। তাহলে দ্রুত সুস্থ হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+