Tips For Glowing Skin: মটরশুঁটি খেয়ে ত্বকে আনুন উজ্জ্বলতা, কীভাবে খাবেন?
পুজো আসতে বেশি দিন বাকি নেই, আর এর আগেই নিজেকে সকলেই সুন্দর করে সাজিয়ে তুলতে চান, নিজেকে সাজানোর আগে সবার প্রথম দরকার ত্বক সুন্দর রাখা দরকার। ত্বক ভালো রাখতে গেলে আমাদের অনেক কিছু খাবার খাওয়ার দরকার।
সেই সঙ্গে ত্বকের যত্ন নেওয়া খুব দরকার। কীভাবে নেবেন ত্বকের যত্ন? অনেকেই বাজারে পাওয়া সামগ্রী দিয়ে ত্বকের যত্ন নিতে চান না, তাঁদের জন্য রইল ঘরোয়া টিপস। সামান্য মটরশুঁটি দিয়েই কিন্তু আপনি ত্বকের যত্ন নিতে পারেন, এটি কীভাবে নেবেন?

- ত্বক ভালো রাখে
মটরশুঁটি জিঙ্কের একটি ভালো উৎস, তাই আপনি আপনার ত্বক যদি ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় মটরশুঁটি রাখতে পারেন। এই মটরশুঁটি যদি খান তাহলেও কিন্তু আপনার ত্বক ভালো হবে। ত্বকের যেকোনোও সমস্যা কমবে। শুধু তাই নয়, সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে আপনার ত্বকে যদি কোন ডার্ক সার্কেল পরে তাও কিন্তু এই এটি খেলে কমবে।
- ফ্রি র্যা ডিকেল
রাজমা, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, মটরশুঁটি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটি একসঙ্গে খাওয়া খুব ভালো। ফ্রি র্যা ডিকেল থেকে মুক্তি পেতে সাহায্য করে এটি। তাই আপনি নিত্যদিন রাজমা ও সয়াবিনের সঙ্গে মটরশুটি দিয়ে রান্না করে খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

- অকাল বার্ধক্য রোধ করে
মটরশুঁটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং যৌগ থাকে, এটি অকাল বার্ধক্য রোধ করতে সাহায্য করে। শুধু তাই নয় এটি আপনার শরীরের জন্য খুব ভালো।
আপনি যদি আপনার ত্বকে আরও উজ্জ্বল করতে চান তাহলে নিত্যদিন শিমের সঙ্গে মটরশুটি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর এটি আপনার ত্বকের জন্য খুব ভালো। সেই সঙ্গে মটরশুঁটি খেলে আপনার ত্বক আরোও উজ্জ্বল হয়ে উঠবে।
- কীভাবে খাবেন মটরশুঁটি
মটরশুঁটি আপনি তরকারি করেও খেতে পারেন, তবে স্যালাড হিসেবেও মটরশুঁটি খেতে পারেন। খাবার আগে বা খাবারের সঙ্গে স্যালাড খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার হজম শক্তি খুব ভালো হবে। তাই মটরশুটি সঙ্গে আপনি মৌসুমী সবজি, ফল ইত্যাদি দিয়ে একসঙ্গে খেতে পারেন। সেই সঙ্গে ছোট ছোট কিউব করে পনির কেটেও দিতে পারেন। তবে এগুলি করে একটু নুন দিয়ে তিন চার মিনিট রেখে তারপরে খাবেন। তাহলে খেতে স্বাদ লাগবে।
- কাটলেট
জলখাবারে মটরশুঁটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, কাটলেট তৈরি করেও খেতে পারেন। তার সেটি চা বা কফির সঙ্গে খেতে পারেন। রুটি পরোটা হিসেবেও খেতে পারেন এটি।
- ভেজা
মটরশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। অঙ্কুরিত মটরশুঁটি খেলে তা হালকাভাবে সিদ্ধ করে তার জল ফেলে দিয়ে পেঁয়াজ টমেটো এবং অন্যান্য সবজি দিয়ে আপনি হালকা করে তেলে ভেজে নিয়ে খেতে পারেন। এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications