থাইরয়েডে আক্রান্ত রোগীদের কাছে এই খাবারগুলি বিষের সমান, ভুলেও খাবেন না
থাইরয়েডের সমস্যায় ভোগেন প্রায় বেশিরভাগ মানুষই। এই রোগ থেকে রেহাই মেলে না তরুণ তরুণীদেরও। এই রোগীদের এমন কিছু খাবার আছে তা কিন্তু ভুলেও মুখে তোলা যায় না। থাইরয়েড রোগীরা যদি এই খাবারগুলি খান, তাহলে তাঁদের শরীর খারাপ হতে থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, থাইরয়েড এমন একটি রোগ, যার তেমন কোনও চিকিৎসা নেই, ওষুধের পাশাপাশি জীবনধারা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন করলে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা যায়। আর তার সঙ্গে পুষ্টি সম্মত খাবার খেতে হবে, নিত্যদিন ব্যায়াম করতে হবে। জানুন কোন কোন খাবার থাইরয়েড রোগীরা একদমই খাবেন না।

ছবি সৌজন্য- pexels
সয়াবিন
সয়াবিন থাইরয়েড রোগীদের একদমই খাওয়া উচিত নয়। এতে ফাইটোস্ট্রোজেন, জেনিস্টাইন থাকে। যা থাইরয়েড গ্রন্থির উপর খুব খারাপ প্রভাব ফেলে। এতে শরীরে আয়োডিনের ঘাটতির সৃষ্টি করে। তাই অল্প পরিমাণে সয়াবিন খেতে পারেন। তবে বেশি পরিমাণে একদমই খাবেন না।
এই সবজি খাবেন না
গয়ট্রোজেন হল এক ধরনের রাসায়নিক । যা থাইরয়েড গ্রন্থির আকার বাড়াতে সাহায্য করে। হরমোনের ভারসাম্যহীনতা বাড়াতেও সাহায্য করে। সবুজ পাতাযুক্ত শাকসবজি, যেমন ব্রকলি, বাঁধাকপি, মিষ্টি আলু, মূলো এগুলি থাইরয়েড রোগীদের খাওয়া একদমই ভালো নয়। তবে যদি খান অল্প পরিমাণে খাবেন।
গ্লুটেন জাতীয় খাবার
থাইরয়েড রোগীদের গ্লুটেন জাতীয় খাবার না খাওয়াই ভালো। কারণ এতে অন্ত্রের সমস্যা হয়। যেমন- গম, বার্লি, রাই শাকের মতো শস্য একদমই ভুলেও মুখে তুলবেন না। এতে আপনার এই রোগের সমস্যা বাড়বে।
প্রক্রিয়াজাত খাবার ও চিনি
কোনও খাবার বা চিনি জাতীয় বেশি খাবার একদমই খাবেন না থাইরয়েড রোগীরা। যেমন বার্গার, পিৎজা এগুলি না খাওয়াই ভালো। এতে হরমোনের ভারসাম্যহীনতা বাড়তে পারে। তার পরিবর্তে আপনি তাজা ফল, শাকসবজি, গোটা শস্য খাবেন।
ক্যাফেইন
ক্যাফেইন ও অ্যালকোহল জাতীয় জিনিস কম খাওয়া দরকার। থাইরয়েডের রোগের সমস্যা বাড়বে। এতে শরীর ক্রমশ খারাপ হতে থাকে। থাইরয়েড গ্রন্থির ওপর খুব খারাপ প্রভাব ফেলে।
ক্যাফেইন ও অ্যালকোহল
থাইরয়েড রোগীরা ভুলেও চা অল্প পরিমাণে খান। খেলে ভেষজ কিংবা তাজা ফলের রস খেতে পারেন। আর মদ কিন্তু ভুলেও খাবেন না। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন কিংবা আপনার থাইরয়েড রোগে আক্রান্ত থাকেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications