থাইরয়েডের সমস্যা নিয়ে বাড়ছে চিন্তা, দ্রুত সুস্থ হতে চাইছেন, মানুন এই টিপসগুলি
বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ,অত্যাধিক পরিমাণে মদ খাওয়া, মানসিক চাপ, বাইরের জাঙ্ক ফুড খাবার খাওয়ার কারণে অনেকেই কিন্তু নানান রোগে আক্রান্ত হচ্ছেন। রেহাই পাচ্ছেন না তরুণ তরুণী থেকে বাচ্চারাও। আর এই সময় কিন্তু থাইরয়েড রোগটি বেশ বাড়ছে।
এই রোগটিতে আক্রান্ত আমাদের দেশের প্রায় অনেকেই। থাইরয়েড রোগের চিকিৎসা কিন্তু দীর্ঘদিন ধরে করতে হয়। সেই সঙ্গে খাওয়া-দাওয়াতেও কিন্তু আনতে হয় আমূল পরিবর্তন। না হলে কিন্তু কোনভাবেই সুস্থ থাকা যায় না। বিশেষজ্ঞদের মতে, শরীরে থাইরক্সিন হরমোন বেড়ে গেলেই এমন সমস্যার শিকার হতে হয় রোগীকে। থাইরয়েড রোগীদের খুব সাবধানে থাকা উচিত। তারা কী কী খাবেন এবং কী কী খাবেন না, জানুন।

- কী খাবেন না
চিকিৎসাকেরা বলছেন, থাইরয়েড রোগীদের বিপাক ক্রিয়া কমে যায়। তাই তাদের চর্বিযুক্ত ভাজা খাবার, অত্যাধিক পরিমাণে মিষ্টি যুক্ত খাবার বা প্রক্রিয়াজাত কোনও খাবার একদমই খাওয়া উচিত নয়। সেই সঙ্গে ব্রকলি, বাঁধাকপি, সয়াবিন, সবজি এড়িয়ে চলাই ভালো অর্থাৎ যেগুলিতে গয়ট্রোজেন থাকে। যা থাইরয়েড রোগীদের শরীরে কোষের ক্ষতি করতে পারে।
- কী কী খাবেন
যদি আপনি থাইরয়েডের সমস্যায় ভোগেন, তাহলে নিত্যদিন ফাইবার সমৃদ্ধ খাবার ফল, শাকসবজি ইত্যাদি খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে আপনার অবশ্যই আয়োডিনযুক্ত নুন খাওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে অবশ্যই সামুদ্রিক খাবার খেতে পারেন। কারণ, আয়োডিনের অভাবে শরীরে সমস্যা হতে থাকে।
- ভিটামিন ডিয়ের অভাব
অনেক সময় কিন্তু ভিটামিন ডিয়ের অভাবেও শরীরের ক্রমশ বাড়তে থাকে থাইরয়েডের মাত্রা। তাই এসময়ে আপনি কিন্তু কিছুক্ষণ রোদ্দুরে বসতে পারেন। তাহলে আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাব হবে না। সেই সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখবেন। রাখবেন ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম সমৃদ্ধ খাবার। যেমন- বাদাম ও ড্রাই ফুটস খাদ্য তালিকায় রাখবেন।
- কীভাবে খাবেন ওষুধ
যদি আপনি থাইরয়েড রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। কোন খাবার আধ ঘণ্টা পরেই ওষুধ খাবেন। এই সময়ে ক্যালসিয়াম, আয়রণ জাতীয় ওষুধ একদমই খাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া।
- ব্যায়াম করবেন
বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েড রোগীরা যদি সুস্থ থাকতে চান সারা জীবন তাহলে তাদের নিত্যদিন ৪০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করতে হবে। এতে তাদের বিপাক আরও ভালো হবে। না হলে থাইরয়েড রোগীর ওজন দ্রুত বেড়ে যেতে পারে কিংবা দ্রুত কমে যেতে পারে ওজন। আপনি নিত্যদিন জগিং করবেন, হাঁটবেন বা ব্যায়াম করতে পারেন। তবেই আপনি কিন্তু ফিট থাকবেন।












Click it and Unblock the Notifications