থাইরয়েডে আক্রান্ত ব্যক্তিরা শরীর সুস্থ রাখতে রোজ ডায়েটে রাখুন এই সুপারফুডগুলি
আমাদের দেশে থাইরয়েডে আক্রান্ত রোগীর সংখ্যা নেহাতই কম নয়। যারা থাইরয়েড রোগে ভুগছেন তারা কিন্তু নিত্যদিন সবরকম খাবার খেতে পারেন না। তাদের খাবারে প্রচুর লাগাম দিতে হয়, না হলে শরীরে নানান সমস্যা দেখা দেয়।
এই রোগ হলে সন্তান ধারণের ক্ষেত্রে অনেক বাধাও কিন্তু চলে আসে মেয়েদের। ট্রায়োডোথাইরোনিন ও থাইরক্সিন অস্বাভাবিক ভাবে কমে গেলে যে সমস্যা দেখা দেয় তা হল হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডের সমস্যা শরীরে দেখা দিলে গ্ল্যান্ড ঠিকঠাক কাজ করে না। ওজন কমে যায় আবার অনেকের ক্ষেত্রে ওজন বেড়েও যায়।

থাইরয়েড রোগীরা, নিত্যদিন খেতে পারেন এই খাবারগুলি, যেগুলি খেলে আপনাদের শরীরও কিন্তু সুস্থ থাকবে। দেখুন আপনাদের খাদ্য তালিকায় কী কী রাখবেন।
- দুধ
থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তাদের উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। যেমন দুধ তারা নিত্যদিন খেতে পারে। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে, এটি হাড়ের জন্য ভালো।
- সয়াবিন
সয়াবিন শরীরের জন্য খুব উপকারী। থাইরয়েডে আক্রান্ত ব্যক্তিরা নিত্যদিন পাতে রাখুন সয়াবিন। এটি খেলে আপনাদের শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে আপনি শরীরে শক্তিও পাবেন।
- আমলকি
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা থাইরয়েডের মাত্রাকে শরীরে বাড়তে দেয় না। তাছাড়াও এটি চুল ও ত্বকের জন্য খুব ভালো। যদি আপনি চুল এবং ত্বকে আরোও ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন আমলকি।
- নারকেল
নারকেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতেও রয়েছে অনেক গুন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যাদের অ্যালার্জির সম্ভাবনা রয়েছে তারা কিন্তু ভুলেও নারকেল ছোবেন না। খাওয়ার আগে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।
- শাক সবজিতে
সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার থাকে। এগুলি খাওয়া শরীরের জন্য খুব ভালো। তবে নিত্যদিন সকালবেলা থাইরয়েডের আক্রান্ত ব্যক্তিরা এগুলি খেতেই পারেন। এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে, কাজের এনার্জি পাবেন।












Click it and Unblock the Notifications