মুখ, হাত থেকে সহজেই দোলের রঙ তুলতে বাড়িতে বানান এই পেস্ট, কীভাবে বানাবেন

দোল আসতে আর বেশি দিন বাকি নেই। চলতি মাসের শেষেই কিন্তু দোল উৎসবে মেতে উঠবেন সকলে। এসময় ছোট থেকে বড় সকলেরই নানান রকম রঙ থেকে আবিরে মেতে ওঠেন। এই সময়ে শ্যাম্পু ও অন্যান্য জিনিস দিয়ে অনেক সময় তারা রঙ তুলে থাকেন। হাত, চোখ, মুখ থেকে রঙ অনেক কষ্ট করেই তোলেন। এতে কিন্তু অনেক সময় ত্বকে ও চুলের ক্ষতি হয়।

যদি আপনি এই বছর হোলি খেলার কথা ভাবেন তাহলে কিন্তু অবশ্যই আগে থেকেই এই পেস্টটি বানিয়ে রাখুন। এটি মুখে, হাতে ব্যবহার করলে খুব সহজেই মুখ থেকে রঙ উঠে যাবে। এতে কিন্তু আপনার ত্বকেরও কিন্তু ক্ষতি হবে না। দেখুন কীভাবে এই পেস্টটি বানাবেন।

how to remove colour from face

  • কীভাবে বানাবেন এই পেস্ট

এই পেস্টটি তৈরি করতে আপনার চালের গুঁড়ো, সামান্য পরিমাণ বেসন, হলুদ, সামান্য পরিমাণ তেল ও গোলাপ জল দিয়ে তৈরি করতে হবে। তারপর ভালোভাবে পেস্টটি মুখে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর আলতো আলতো করে ঘষলে আপনার মুখ থেকে রঙ উঠে যাবে। তারপর ভালোভাবে মুখ ধুয়ে নেবেন। তারপরে ক্রিম মুখে মেখে নেবেন।

  • ত্বক টানটান রাখবে

এই পেস্টটি শুধুমাত্র ত্বকের রঙ তুলতেই কাজে লাগে তা কিন্তু নয়। এটি আপনার ত্বক টানটান করতেও সাহায্য করবে। চালের গুঁড়ো মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে মুখে যদি কোনও দাগ থাকে তাও কিন্তু অনেকটাই কমবে। এমনকি চামড়া কখনোও ঝুলে যাবে না। আর বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই হোলির রঙ দূর করতে আপনি এই পেস্ট ব্যবহার করতেই পারেন। মৃত ত্বকের কোষ থেকে ময়লা খুব সহজেই দূর হবে।

  • কোথায় কোথায় ব্যবহার করবেন

এই পেস্টটি মুখ, গলা, কপাল, নাক ও ঘাড়ে লাগাবেন। চোখের চারপাশে একদমই লাগাবেন না। যদি একবার এই পেস্টটি আপনার চোখে ঢুকে যায় তখন কিন্তু জ্বালা জ্বালা ভাব অনুভব হতে পারে। তাই পেস্টটি ব্যবহার করার সময় খুব সাবধানে লাগাবেন।

  • কারা ব্যবহার করবে না

তবে যাদের মুখে ব্রণ রয়েছে তারা কখনোই এই পেস্ট ব্যবহার করবেন না। তারা কিন্তু রাসায়নিক কোনও রঙ দিয়ে দোল খেলবেন না। এই পেস্ট যখন ব্যবহার করবেন তখন মুখে আলতো আলতো করে ঘষবেন। কারণ যদি দ্রুত মুখে ঘষেন তাহলে ফুসকুড়ি হতে পারে। বারবার জল দিয়ে মুখ ধোবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+