আপনি সঠিক সময়ে খাচ্ছেন তো? সকাল থেকে রাতের খাওয়ার আদর্শ সময় কখন?
খাওয়া দাওয়া সঠিক সময় করলে তবেই কিন্তু শরীর সুস্থ থাকে। বলা হয়, জীবনযাত্রার পরিবর্তন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভাসের কারনে ব্যক্তি শরীর কিন্তু প্রচণ্ড খারাপ হয়। তেমন খাওয়ার পাশাপাশি পরিমাণ মতন জলও খেতে হয়। না হলে কিন্তু শরীর ডিহাইড্রেট হতে থাকে।
আপনি যদি সঠিক নিয়ম মেনে, সঠিক সময়ে খান, তাহলে কিন্তু আপনাকে কোনও রোগই ছুঁতে পারবে না। আয়ুর্বেদশাস্ত্রে,কোন সময় সকালের খাবার থেকে রাতের খাবার খাবার কথা বলা হচ্ছে, দেখুন তো আপনি এই সময়গুলো খান কিনা?

- সকালে কখন খাবেন?
সকালের খাবার খাওয়ার আদর্শ সময় হল সূর্যাস্তের পরেই। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে অনেক মানুষই কিন্তু কাজ করার কারণে তাড়াহুড়ো করে খাবার খেতেও পারেন না। অনেকেরই ব্রেকফাস্ট কিন্তু খান না, তা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে যদি পারেন, সকালের খাবার খেয়ে নেবেন। যেহেতু আপনি সারা রাত ঘুমাচ্ছেন। তারপর সকালে উঠে অনেক কাজ করছেন, যে কারণে আপনার কিন্তু খাবার হজম হয়ে যায়। পেট ফাঁকা থাকে। আর অনেকক্ষণ পেট ফাঁকা থাকা স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ভালো নয়।
- দুপুরে খাওয়ার আদর্শ সময়?
দুপুরের খাবার তিনটে থেকে চারটেতেও খেয়ে নেন। এটি কিন্তু একদমই সঠিক সময় নয়। সকালের খাবার ও দুপুরের খাবারের মধ্যে অনেকক্ষণ গ্যাপ না থাকাই দরকার। যদি সম্ভব হয় দুপুর ১২ টার সময় আপনি কিন্তু লাঞ্চ করতে পারেন। আর যদি সেই সময় আপনার না থাকে, তাহলে ১২ টা থেকে দুপুর ২ টোর মধ্যে লাঞ্চ করে নেবেন। এতে আপনি কিন্তু খাবার হজম করতে পারবেন। তারপর একদমই ভারী খাবার খাবেন না।
- বিকেলে কখন খাবেন?
দুপুরের পর আপনি বিকেল বেলায় অল্প হালকা খাবার কিছু খাবেন। বেশি খাবার একদমই খাবেন না। এতে কিন্তু খাবার ভালোভাবে হজম করতে পারবেন না। রাতেও কিন্তু ভালোভাবে খেতে পারবেন না আপনি।
- রাতের খাওয়ার আসল সময় কখন?
বর্তমান সময়ে কাজের ব্যস্ততার কারণে অনেকে কিন্তু অফিস থেকে খুব দেরি করে বাড়ি ফেরেন। আর যে কারণে রাতে খেতে অনেক দেরি হয়ে যায়। অনেকেই কিন্তু ১১, ১২ টা কিংবা রাত ১২.৩০ টা বেজে যায়। যে কারণে তাদের কিন্তু হজমের সমস্যা হয়। তাই সন্ধে ৬ টা থেকে রাত ৮ টার মধ্যে যদি আপনি ডিনার করে নেন, তাহলে কিন্তু আপনার খাবার খুব ভালো হজম হবে। ভালো ঘুমাতে পারবেন, হালকা খাবার খাবেন। খাবার খাওয়ার দু’ ঘন্টা পর আপনি কিন্তু ঘুমাবেন। দেখবেন এতে আপনার শরীর কিন্তু খুব ফিট থাকবে।












Click it and Unblock the Notifications