শরীরে কি আপনার এই ভিটামিনের অভাব রয়েছে? জানুন লক্ষণ, কীভাবে ঘাটতি পূরণ করবেন
ভিটামিন বি ১২ প্রত্যেকটি ব্যক্তির শরীরেই খুব গুরুত্বপূর্ণ। না হলে শরীরের নানান সমস্যার সৃষ্টি হয়। এমন কি নানান রোগে আক্রান্ত হন সেই ব্যক্তি। এই ভিটামিনের অভাবেই শরীর খুব ক্লান্ত লাগে। তাছাড়া মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না।
শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ। রক্তাল্পতা, শরীরের দুর্বলতা কাটাতে ভিটামিন বি টুয়েলভের খুব দরকার। ডিম, দুধ, চিজ ইত্যাদি খাবার প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তাই এগুলি খাওয়া দরকার। কীভাবে বুঝবেন শরীরে এই ভিটামিনের অভাব হয়েছে?

- কী কী সমস্যার সৃষ্টি হয়
যে ব্যক্তির শরীরে ভিটামিন বি টুয়েলভ ঘাটতি রয়েছে, তা কিন্তু শরীরের দুর্বল লাগে। প্রায় সময় তাদের শ্বাস নিতে কষ্ট হয়, স্মৃতিভ্রম হয়। শরীরের ভারসাম্য রক্ষা করতে পারেন না সেই ব্যক্তি, এমনকি রক্তাল্পতার সৃষ্টি হয়।
- লক্ষণ
ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে হতে পারে অ্যানিমিয়া, মাথাব্যথা, কানের সমস্যা। এমনকি কানে শুনতে অসুবিধা হতে পারে। তাই ভিটামিন বি টুয়েলভের অভাব হলে সাবধান হোন আপনিও। অনেক সময় অনেকের মাথা ঘোরে, কাজ করার ইচ্ছে চলে যায়। এমনকি খিদে পর্যন্ত চলে যায়।
- মাংস, মাছ
ভিটামিন বি ১২ -এরসবথেকে ভালো উৎস হল মুরগির মাংস, মাছ। যা নিত্যদিন খেতে পারেন অর্থাৎ আমিষ জাতীয় খাবার খেলে শরীরে কিন্তু ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হবে।
- ডিম
ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে। দিনে ২ টি ডিম খেলে আপনার শরীরের ৪২ শতাংশ ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হবে।
- দুধ
দুধ, পনির খেতে পারেন। যারা নিরামিষ খাবার খান, তারা কিন্তু ভিটামিন বি ১২-এর ঘাটতি পূরণ করতে এই খাবারগুলি খেতে পারেন।
- কাজু, ওটস
আপনি কিন্তু এই ভিটামিনের ঘাটতি পূরণ করতে নিত্যদিন কাজু, ওটস, নারকেলের দুধ খেতে পারেন। এগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এতে কিন্তু পেশি শক্ত হবে।
- সয়াবিন
নিরামিষাশী ব্যক্তিরা ভিটামিন টুয়েলভের ঘাটতি পূরণ করতে পারেন সয়াবিন, টোফু খেতে পারেন। এতে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে।
- কী করণীয়
যদি খাবার খেয়েও ভিটামিন বি টুয়েলভের ঘাটতি শরীরে পূরণ না হয়, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। অনেক সময় ভিটামিনের ইনজেকশনও দেওয়া হয়। তবে যদি এমন লক্ষণ আপনার শরীরে দেখা দেয়, দেরি করবেন না। চিকিৎসকের পরামর্শ দ্রুত নেবেন। তবেই কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবেন আপনি।












Click it and Unblock the Notifications