Fake Friend: কোন রাশির ব্যক্তিরা বন্ধুদের সঙ্গে জালিয়াতি করতেও পিছপা হন না, জানেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি রাশির ব্যক্তিরা আলাদা আলাদা গ্রহ দ্বারা শোষিত হচ্ছে। তাছাড়া প্রতিটি রাশির ব্যক্তিদের নিজস্ব ব্যক্তিত্ব, গুণ থাকে। যে রাশি যে গ্রহ দ্বারা শাসিত হয় সেই গ্রহের বিশেষ প্রভাব পড়ে সেই রাশির ব্যক্তিদের উপর, সব রাশি কিংবা সব গ্রহের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না।
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এমন অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু কখনোই বন্ধুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন না, আবার এমন কেউ রয়েছেন যারা বন্ধু হলেও পেছনে থেকে বন্ধুদের ছুরি মারতেও পিছপা হন না। বন্ধুদের সঙ্গে জালিয়াতি করতেও সক্ষম। দেখুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিরা নম্র, সভ্য, ব্যক্তি হয়ে থাকেন। এরা খুব মজাদার মানুষ হন। সকলের সঙ্গে মিলে ভালোভাবে এরা সময় কাটাতে পারেন। এরা সহজেই সকলের সঙ্গে মিশে যান। তবে এরা কিন্তু প্রকৃত বন্ধু কখনোই হতে পারেন না। কারণ বন্ধুদের সঙ্গে জালিয়াতি করতে এরা কিন্তু বেশ পারেন। কখনোই বন্ধু হিসেবে কাউকে এরা মন থেকে তেমন ভাবে মেনে নিতে পারেন না।
তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিরা সকলের সঙ্গেই সুন্দর সামঞ্জস্য রেখে কথাবার্তা বলে থাকেন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন এরা, সকল বন্ধুদের কোন অসুবিধা হলে তারা কিন্তু পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করেন। তবে এই রাশির বন্ধুরাও অনেক সময় কিন্তু বন্ধুদের সঙ্গে জালিয়াতি করে থাকে। কেউ যদি এদের কখনোও খারাপ কথা বলে তাদের শাস্তি দিতে এরা কখনো পিছপা হন না।
সিংহ রাশি
সিংহ রাশির (leo) ব্যক্তিরা খুব আত্মবিশ্বাসী প্রকৃতির হন। তবে এরা খুব উদার ব্যক্তি হন। যে কাজে এরা মন দেন সে কাজে এরা সফলতা অর্জন করতে পারেন। বন্ধুদের সঙ্গে সদভাব বজায় রেখে চলেন। তবে নিজের কাজে যদি কখনো আঘাত লাগে বা বন্ধুদের কোনও কথায় তার যদি খারাপ লাগে তাহলে বন্ধুদের সঙ্গে জালিয়াতি করতেও এরা কখনোই পিছপা হন না। নিজের জন্য এরা সব কিছু করতে পারেন।

মেষ রাশি
মেষ রাশির (Aries) ব্যক্তিদের প্রচুর ব্যক্তিত্ব থাকে। এরা সকল কাজেই প্রচুর উৎসাহী হন। আবেগপ্রবণ প্রকৃতির হওয়ার কারণে এরা দাম্পত্য জীবনে খুব সুখী হন। এদের প্রচুর বন্ধু থাকে, বন্ধুদের সঙ্গে এরা খুব ভালোই ব্যবহার করে থাকেন। তবে নিজের স্বার্থে আঘাত লাগলে বন্ধুদের সঙ্গে জালিয়াতি করতেও ছাড়েন না এই রাশির ব্যক্তিরা।
মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিরা খুব আবেগী প্রকৃতির হয়ে থাকেন। এরা কঠিন পরিশ্রম করে জীবনে সফলতা অর্জন করেন। এরা বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করতে পিছপা হন না। ব্যক্তিগতভাবে খুব সাহসী একজন মানুষ হন। বন্ধুদের সঙ্গে এরা সর্বদাই ভালো ব্যবহার করে থাকেন। তবে স্বার্থে আঘাত লাগলে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে থাকেন এরা।

ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) ব্যক্তিরা খুব সাহসী প্রকৃতির ব্যক্তি, এরা সকল কাজ বেশ উৎসাহের সঙ্গে করতে পারেন। জীবনে এরা যা চান তাই করতে পারেন। এদের ছোটবেলা থেকেই অনেক বন্ধু থাকে। বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করার পাশাপাশই এরা অনেক সময় ক্ষতিও করে থাকেন, তাই সহজে এই রাশির ব্যক্তিদের বিশ্বাস না করাই ভালো।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications