গরমকালে সুইমিংপুলে গেলে অবশ্যই মানুন এই টিপসগুলি, তবেই সুস্থ থাকবেন
প্রত্যেকটি মানুষেরই দৈনন্দিন জীবনে সাঁতার কাটা খুব গুরুত্বপূর্ণ। সাঁতার কাটলে শরীর সুস্থ থাকবে। ওজন নিয়ন্ত্রণ থাকে। হুহু করে ক্যালোরিও শরীর থেকে কমতে থাকবে। যদি আপনি নিত্যদিন সাঁতার কাটেন তাহলে শরীর ঠান্ডাও থাকবে।
সুইমিংপুলে গেলে আপনার মনও কিন্তু ভালো থাকবে। মানসিক চাপ আসতে আসতে কমতে হবে। তবে গরমকালে সুইমিংপুলে গেলে অনেক কিছু মেনে চলতে হয়। কী কী সতর্কতা মেনে চলবেন আপনি, দেখুন

- কতদিন অন্তর অন্তর জল পাল্টানো হয়?
সুইমিংপুলে প্রচুর লোকই কিন্তু সাঁতার কাটতে আসেন। তাই আপনি সুইমিংপুলে যাওয়ার আগে অবশ্যই সেখানকার লোকেদের সঙ্গে কথা বলুন। জানুন, জল কত দিন অন্তর অন্তর পরিষ্কার করা হয়? জলের রঙ পরিষ্কার কিনা নিজে দেখুন। নাহলে নোংরা জল থাকলে আপনার ত্বকে কিন্তু অ্যালার্জি হবে। র্যা শ আপনার শরীরে বেরোবে। নানান সংক্রমণের শিকার হতে হবে আপনাকে।
- সানগ্লাস পড়বেন
তীব্র গরম ও সূর্যের আলোতে অনেক সময় চোখ শুকিয়ে যায়। চোখে জ্বালাপোড়ার মতন সমস্যার সৃষ্টি হয়। তাই আপনি যদি দিনের বেলা সাঁতার কাটতে যান। তাহলে অবশ্যই সানগ্লাস পড়ে যাবেন। নাহলে সুইমিং পুলের মধ্যে থাকা নোংরা আপনার চোখে ঢুকে জ্বালাজ্বালা ভাব হবে। চোখ ফুলে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন।
- সানস্ক্রিম ব্যবহার করুন
আপনি যখন গরমকালে সাঁতার কাটতে যাবেন। সেই সময় সানস্ক্রিম ব্যবহার করতে একদম ভুলবেন না। গরমকালে সানস্ক্রিম না লাগালে আপনার শরীরে ট্যান পড়তে পারে। ত্বক নষ্ট হয়ে যাবে। সুইমিংপুলে সাঁতার কাটার পর আবার উঠে সানস্ক্রিম লাগাবেন।
- ভিড় এড়িয়ে চলুন
গরমকালে প্রচুর লোক সুইমিংপুলে যান। একারণে অনেক সময় কিন্তু নানান রোগে আক্রান্ত হন অনেকেই। বেশি লোকের সংস্পর্শে আসা এড়িয়ে চলুন। সুইমিংপুলে যাবেন তখন ভিড় কম থাকবে। বাচ্চাদের যদি সুইমিংপুলে নিয়ে যান তাহলে তাদের খুব সতর্ক ও সচেতন ভাবে নিয়ে যাবেন। যদি আপনি এগুলি মেনে চলেন তাহলে কিন্তু অনেকটাই রোগের ঝুঁকি কমবে আপনার। শরীরও কিন্তু আপনার ভালো থাকবে।












Click it and Unblock the Notifications