বৌমার এই কথাগুলিই শাশুড়ির মনে আঘাত দেয়, চিড় ধরে সম্পর্কে, ভুলেও এগুলি বলবেন না
বৌমা, শাশুড়ির সম্পর্ক যে খুব একটা মধুর হয় না- এমনই কথাই সকলে বিশ্বাস করেন। তবে এমন অনেক শাশুড়িরা রয়েছেন যারা তাদের বৌমাকে মেয়ের মতনই দেখেন। শাশুড়ির সঙ্গে বৌমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
তবে, অনেক সময় এই শাশুড়ির সঙ্গে বৌমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু অনেক খারাপের দিকে চলে যায়। তার কারণ এমন অনেক কথা রয়েছে যা আপনারা কখনোই আপনাদের শাশুড়িকে বলবেন না। যতই আপনার সঙ্গে আপনার শাশুড়ির ভালো সম্পর্ক থাকুক না কেন। দেখুন কী কী কথা একদমই বলবেন না।

- 'তুমি তোমার ছেলেকে কিছু শেখাও নি’
'তুমি তোমার ছেলেকে কিছু শেখাও নি’- এই কথাটি একদমই শাশুড়িরা সহ্য করতে পারেন না। কারণ প্রত্যেকটি মা তার সন্তানকে যত্ন সহকারে লালন পালন করে বড় করেন। অনেক বৌমাই কিন্তু শাশুড়িকে মজা করে এমন কথা বলেন। যা কিন্তু শাশুড়ির মনে খুব আঘাত করে। এতে বৌমা এবং শাশুড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়।
- 'মা তোমার ছেলেকে নিয়ে আলাদা থাকব’
মা তোমার ছেলেকে নিয়ে আলাদা থাকব- একথা শাশুড়িকে কখনও বলবেন না। কারণ তিনি তাঁর সন্তানকে ছোট থেকে বড় করেছেন। তাঁর ভাল মন্দ প্রথমই দেখার দায়িত্ব তাঁর মায়ের। তারপর তাঁর স্ত্রীর। তাই ছেলেকে আলাদা রাখলে আপনার শাশুড়ির মনে খুব কষ্ট হবে। এর থেকে আপনার শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু আরও খারাপ হবে।
- 'তোমার কি এই কাজটা করা ঠিক হয়েছে’?
'তোমার কি এই কাজটা করা ঠিক হয়েছে?’- এই কথা কখনোই শাশুড়িকে বলবেন না। এই কথা বৌমারা শাশুড়িকে বললে অপমানের মতন লাগে। তাতে কিন্তু আপনার সঙ্গে আপনার শাশুড়ির যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে অনেকটাই ব্যাঘাত ঘটবে। তাই কথা বলার আগে একটু সাবধানে বলবেন।
- 'তোমার আদরে আমার বাচ্চারা নষ্ট হচ্ছে’
শাশুড়িকে কখনোই বলবেন না 'তোমার আদরে আমার বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে’। কারণ আপনার বাচ্চাদেরকে আপনার স্বামীর মা খুব আদর করেই মানুষ করে করবেন। তাই কখনোই তাঁদের নাতি নাতনিকে নিয়ে খারাপ কিছু বলবেন না। তাতে তাঁদের মনে আঘাত আসতে পারে।
- তুমি আমার বাবা-মায়ের মতো নয়’
সব কথায় শ্বশুর, শাশুড়ির সঙ্গে আপনার বাবা মায়ের তুলনা করবেন না। এটি খুব খারাপ তুলনা। এতে তাঁরা মনে অনেক কষ্ট পান। তাই তাদের সঙ্গে কথা বলার আগে সাবধান হোন। তবেই কিন্তু আপনার শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications