সঙ্গীর এই লক্ষণগুলিই বলে দেবে আপনি বিষাক্ত সম্পর্কে রয়েছেন কিনা?

ভালোবাসা কিন্তু কখনোই বিচার বিবেচনা করে হয় না। আর সে কারণেই অনেক সময় ভুল হয়ে যায় আমাদের। তবে যখন আমরা সেটি বুঝতে পারি তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। সঙ্গীর খারাপ ব্যবহারে আমাদের মনের ওপর খুব খারাপ প্রভাব পড়ে। মন খারাপ হয়ে যায়। আবার এমন অনেক সময় দেখা যায়, সেই সম্পর্ক শেষ পর্যন্ত ডিভোর্সের দিকে চলে যায়।

বিশেষজ্ঞদের মতে, বিষাক্ত সম্পর্কে থাকা খুব কঠিন। যিনি এই সম্পর্কে রয়েছেন তিনি একমাত্র জানেন, সেই সম্পর্কে থাকা কতটা জটিল। যেন প্রতিটা দিন ভয় ভয়ে বেঁচে থাকা। উৎকণ্ঠা, অবসাদ, ভয়, নিজের প্রতি বিশ্বাস হারানোর দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণায় যেন প্রতিটি ব্যক্তি ছটফট করে ওঠে। কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন, আপনি বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছেন, জানুন।

Angry couple

  • অনুভূতি না বোঝা

নারী হোক কিংবা পুরুষ দু’জন সঙ্গী যদি দু’জনের অনুভূতি না বোঝেন, তাহলে ভালোবাসা কিসের! তাই দু’জন সঙ্গীকে গুরুত্ব সহকারে তাদের অনুভূতি বুঝতে হবে। যদি আপনার সঙ্গী অনুভূতি না বোঝেন, তা কিন্তু বিষাক্ত সম্পর্কের প্রথম লক্ষণ।

  • মনের কথা না বোঝা

যদি আপনার সঙ্গী আপনার মনের কথা বুঝতে না পারেন, তাঁকে বারবার বোঝাবার পরেও সঙ্গী যদি বুঝতে না চান বা আপনার কথা শুনে যদি বিরক্ত বোধ করেন তাহলে তেমন সম্পর্কে না থাকাই ভালো।

  • নিয়ন্ত্রণে না রাখা

সঙ্গীকে কখনোই নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না। আপনার ভালো লাগা গুলো তাকে বলবেন এবং তার ভালো লাগা ও আপনি মন দিয়ে শুনবেন। কারণ কাউকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনার সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙ্গে যেতে পারে। সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না।

  • হিংসা না করা

সঙ্গীকে হিংসা না করাই উচিত। সঙ্গীকে হিংসা করলে আপনার সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে। কখনও সঙ্গীকে ভুল ভাববেন না। অযথা তার সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না। তার মনের ভেতর ভয় ধরাবেন না। তাহলে দেখবেন আপনিও আপনার সঙ্গীর সঙ্গে সারাজীবন কাটাতে পারবেন।

  • সমালোচনা করবেন না

সঙ্গীকে নিয়ে সমালোচনা, হাসাহাসি করা এড়িয়ে চলুন। বন্ধু-বান্ধব থেকে পরিবারের কারোর সামনেই সমালোচনায় জড়াবেন না। তাহলে আপনার সঙ্গী অনেক কষ্ট পাবেন। হয়তো কখনও সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে। তাই আগেই সাবধান হোন।

  • পুরানো কথা মনে রাখবেন না

যদি পূর্বে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার ঝগড়া হয়ে থাকে, তারপরেও যদি সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু কখনোই পুরনো কথা মনের রেখে পরবর্তীকালে আর অশান্তি করবেন না। এটি কিন্তু পরবর্তী সময়ে আরও ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করতে পারে। এমনকি মারামারি হতে পারে। তাই পুরনো কথা ভুলে যাবার চেষ্টা করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+