মূলো দেখলেই নাক সিটকান? এই রেসিপিগুলি পেলে হাত চেটে খাবেন, রইল বানানোর সহজ উপায়
শীতকালে মূলো খেতে পছন্দ করেন প্রায় অনেকেই। তাছাড়া এই মরসুমে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়। অনেকেই এই সময়ে মূলোর বড়া, তরকারি কিংবা ভাজা খান। তবে এমন অনেকে রয়েছেন যারা মূলো খেতে একদমই পছন্দ করে না। কারন মূল্যের গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না।
অনেকে গ্যাস অম্বলের ভয়েও মূলো খান না। তবে এই রেসিপিগুলি আপনি যদি বাড়িতে বানান, এতে কিন্তু গ্যাস অম্বলে হবে না। আর যারা মূলো একদমই খেতে পছন্দ করেন না তারাও কিন্তু হাত চেটে খাবেন। জানেন কোন কোন রেসিপি বানাবেন। আর এগুলো স্বাদেও কিন্তু অসাধারণ।

- মূলোর রায়তা
মূলোর রায়তা তৈরি করা খুব সহজ। প্রথমে মূলো নিয়ে আপনি ভালোভাবে থেঁতো করে নিন। তারপরে এটা দইতে মিশিয়ে নিন। তারপর তাতে সামান্য পরিমাণ তেল, লাল লঙ্কাগুঁড়ো, সামান্য কারি পাতা দিয়ে আপনি হালকা করে নেড়ে নিন। তারপর তাদের নুন আর ধনেপাতা, জিরে গুঁড়ো দিতে পারেন। তারপর সব একসঙ্গে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে মূলোর রায়তা। এটি আপনি রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন। যা খেতে কিন্তু অসাধারণ লাগে।
- মূলো ভুজিয়া
আপনি কি কখনও আগে মূলো ভুজিয়া খেয়েছেন? না হলে এই শীতকালেই বানিয়ে নিন মূলোর ভুজিয়া। এটা আপনি খুব সহজেই বানাতে পারবেন। প্রথমে আপনাকে মূলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর তাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা কেটে দিতে হবে।
তারপরে আপনি একটি কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিন। হয়ে গেলে তাতে দিয়ে দিন সামান্য পরিমাণ সরষের তেল। তারপর পেঁয়াজ আর কাঁচালঙ্কা দিয়ে দিন। তারপর হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কাঁটা মূলো গুলো দিয়ে দিন।
তারপর সামান্য পরিমাণ দিয়ে নুন দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। যখন দেখবেন ভাজা লাল লাল হয়ে গেছে। তখনই বুঝবেন আপনার মূলোর ভুজিয়া একদম রেডি হয়ে গেছে। এটি আপনি ভাত, রুটির সঙ্গেও খেতে পারেন।
- মূলোর পরোটা
যারা একদমই মূলো খেতে পছন্দ করেন না, তারা কিন্তু মূলোর পরোটা খেতে পারেন। এটি স্বাদে কিন্তু অসাধারণ। আর শীতকালে এই পরোটার সঙ্গে চাটনি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। কীভাবে বানাবেন। প্রথমে আপনাকে মূলো ঝুড়িঝুড়ি করে কেটে নিতে হবে। তারপর ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে দিতে হবে।
তারপর তাতে সামান্য নুন, জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচানো, কাঁচালঙ্কা আর সবুজ ধনেপাতা দিতে হবে। দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর তাতে সামান্য পরিমাণ ময়দা দিন। ময়দা দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নিন। মাখা হয়ে গেলে রুটির মতন করে লেচি করে নিন।
তারপর পরোটার মতো বেলে নিন। তারপর একটু চাটু বসিয়ে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে লাল করে পরোটা ভেজে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে মূলোর পরোটা। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই শীতকালে আপনিও কিন্তু এই রেসিপিগুলি খেতেই পারেন।












Click it and Unblock the Notifications