আপনি কি আর্থ্রাইটিসে আক্রান্ত, ইউরিক অ্যাসিডও বেশি? জানুন লক্ষণ, কীভাবে সতর্ক থাকবেন
বর্তমানে আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন অনেকেই। রেহাই মিলছে না তরুণ তরুণীদেরও। তবে এই আর্থ্রাইটিস হলে হাত, হাঁটু, নিতম্ব, পায়ে, জয়েন্টে অত্যন্ত ব্যথা হয়। হাত, পা লাল হতে থাকে। হাত, পা নাড়ানো খুব অসুবিধার হয়ে পড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আর্থ্রাইটিসে আক্রান্ত যেকোনও হতে পারেন। তা তরুণ তরুণী থেকে বয়স্ক ব্যক্তিরাও। ২০ বছর বয়সের কম বয়সী ব্যক্তি, শিশুরাও কিন্তু এই রোগে আক্রান্ত হন।
গেঁটে বাত কিন্তু আর্থ্রাইটিস নামে পরিচিত। এই সমস্যা গুলি মূলত জয়েন্টেই হয়। পা ফুলে যায়, ব্যথা হয়, আবার লাল হয়ে যায়। অস্বাস্থ্যকর জীবনযাত্রা, ওজন নিয়ন্ত্রণ না রাখা, সুষম খাদ্য গ্রহণ না করা, সিগারেট না খাওয়া, মদ খাওয়া, পর্যাপ্ত পরিমাণে জল না খেলে নিত্যদিন ব্যায়াম করলে কিংবা শরীরচর্চা করলে তবেই কিন্তু আপনার এই রোগের ঝুঁকি অনেকটাই বাড়বে।

- কারা এই রোগে আক্রান্ত হন
বিশেষজ্ঞদের মতে, কয়েক দশক আগে কিন্তু এই রোগ বার্ধক্যজনিত রোগ হিসেবেই বিবেচনা করা হতো। তবে বর্তমানে অল্পবয়সিরাও কিন্তু এই রোগের শিকার হচ্ছেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের জয়েন্টে তীব্র যন্ত্রণা হয়।
- লক্ষণ
আর এসময় ব্যক্তির হাঁটতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। এই রোগের লক্ষণগুলি সম্পর্কে জানেন, এই রোগ নির্ণয় করা কিন্তু খুব সোজা। যে ব্যক্তি আর্থ্রাইটিসে আক্রান্ত হন তার হাত-পায়ে অসহ্য ব্যথা হয়। এমনকি জয়েন্টে ব্যথা হয়, হাত পা ফুলতে থাকে, লাল হতে থাকে। এই সময় যদি আপনি রক্ত পরীক্ষা করেন, তাহলে দেখতে পাবেন সাধারণত ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলেই কিন্তু রোগে আক্রান্ত থাকেন সকলে।
- কেন হয় এই রোগ
এই রোগ প্রতিরোধ করতে আপনাকে কিন্তু শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, সুষম খাবার খেতে হবে। মদ, বিড়ি, সিগারেট খেতে পারবেন না। প্রচুর পরিমাণে জল খেতে হবে। তরল জাতীয় খাবার খেতে হবে, নিত্যদিন আপনাকে কিন্তু ব্যায়াম করতে হবে। না হলে হাঁটতে হবে।
- কী কী খাবেন না
সাধারণত ইউরিক অ্যাসিড বাড়ার কারণ হচ্ছে, প্রচুর পরিমাণে মদ খেলে, ওজন বাড়তে থাকলে, উচ্চ রক্তচাপের কারণেই ইউরিক অ্যাসিড বাড়তে থাকে। তাহলে এই সময় পিউরিন সমৃদ্ধ খাবার একদমই খাওয়া যায় না। যেমন- রেডমিট, তৈলাক্ত মাছ, ম্যাককেল ইত্যাদি খাবার একদমই খাবেন না।
- ইউরিক অ্যাসিড
যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, তাদের এই রোগের খুব ঝুঁকি রয়েছে। তাই এই রোহ যদি আপনার হয় কিংবা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। আবার যারা প্রচুর পরিমাণে স্টেরয়েড জাতীয় ওষুধ খান, তাঁদেরও কিন্তু এই রোগের ঝুঁকি বেশি।












Click it and Unblock the Notifications