গরমে পেস্তা খাওয়া কি ভালো? কারা কারা একদমই খেতে পারবেন না পেস্তা, জানুন

পেস্তা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। পেস্তা খুব উপকারী ফল। এই পেস্তাকে ড্রাই ফুটসের এর মধ্যে ধরা হয়। পেস্তা স্বাদেও কিন্তু অসাধারণ। আমরা যেকোনও মিষ্টি জাতীয় খাবারে কিন্তু পেস্তা ব্যবহার করে থাকি। পেস্তাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রনের মতন পুষ্টিগুণ রয়েছে।

তবে পেস্তা কিন্তু সবাই খেতে পারেন না। যে ব্যক্তি প্রতিদিন পেস্তা খান তাঁরা সারাদিনই প্রচুর শক্তি পান। সকল কাজ খুব ভালোভাবে করতে থাকেন। কারণ পেস্তা খেলে শরীর কখনোই দুর্বল হয় না। ক্লান্ত লাগে না। পেস্তা খাওয়ার অনেক গুণ রয়েছে। তবে কোন কোন রোগী পেস্তা একদমই ছুঁতে পারেন না, দেখুন।

  • অ্যালার্জির রোগী

যে সকল ব্যক্তির অ্যালার্জি রয়েছে বা যাদের গরমে গায়ে প্রচুর পরিমাণে অ্যালার্জি বেরোয় তারা একদমই কিন্তু পেস্তা খেতে পারেন না। এতে আপনার হজমের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা ক্রমশ বাড়তে থাকে। তাই পেস্তা খাওয়ার আগে বারবার ভাববেন।

  • কিডনির রোগী

যারা কিডনি রোগের সমস্যায় ভুগছেন বা যাদের কিডনিতে পাথর হয়েছে তারা কিন্তু একদমই পেস্তা খাবেন না। যেহেতু পেস্তাতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। যা কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে, তাই কিডনি রোগীদের পেস্তা খাওয়া একদম উচিত নয়।

  • ক্যালোরি বাড়ে

যদি আপনি ওজন কমাতে চান তাহলেই তাহলে একদমই পেস্তা খাবেন না। বেশি পেস্তা খেলে ক্যালোরির পরিমাণ শরীরে বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন।

  • হজমের সমস্যা

যাদের হজমের সমস্যা রয়েছে, যারা কোনোও খাবার সঠিকভাবে হজম করতে পারেন না। তারা একদমই পেস্তা মুখে তুলবেন না। গরমকালে তারা একদমই পেস্তা খাবেন না। এতে আপনার বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ক্রমশ বাড়তে থাকবে। সেই সঙ্গে অন্ত্রের উপরেও খারাপ প্রভাব পড়বে।

  • গুরুতর রোগে আক্রান্ত

যারা গুরুতর কোনও রোগের ওষুধ খান তারা একদমই পেস্তা খাবেন না। কারণ ওষুধ ও পেস্তা একসঙ্গে শরীরে গিয়ে খারাপ প্রভাব ফেলতে পারে।

  • শিশুদের পেস্তা দেবেন না

একদম ছোট বাচ্চাদের পেস্তা খাওয়াবেন না। অনেক শিশুরা পেস্তা না চিবিয়ে গিলে ফেলে, পেস্তা তাদের গলায় ভেতরে আটকে গিয়ে তাদের দম বন্ধ হয়ে পর্যন্ত যেতে পারে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে পেস্তা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+