লেবু ও মধুর জল উপকারী জেনেও খেতে পারেন না এই রোগীরা, কিন্তু কেন?

বর্তমান সময়ে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন, যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে উষ্ণ গরম জলে মধু ও লেবু মিশিয়ে খান। এতে শরীরও কিন্তু সুস্থ থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অনেক ব্যক্তিরা রয়েছেন,

তারা ভুলেও লেবু জলের সঙ্গে মধু খাবেন না। যারা এই রোগে আক্রান্ত তারা ভুলেও লেবু ও মধু খাবেন না। এতে এই রোগগুলি আরও বাড়তে থাকবে। জানুন কোন কোন ব্যক্তিরা লেবু ও মধুর জল খাবেন না।

honey

  • অ্যাসিডের সমস্যা

যাদের অ্যাসিডের সমস্যা রয়েছে বা পেটে কোনও সমস্যা রয়েছে বা গ্যাস, অম্বলের সমস্যায় ভুগছেন তারা ভুলেও সকালবেলা খালি পেটে লেবু, মধু জল খাবেন না। এতে আপনার অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা বাড়তে পারে। লেবুতে থাকে সাইট্রিক আছে। যা আপনার পাকস্থলীতে অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তাই এটি খাওয়া এড়িয়ে চলুন।

  • গ্যাস্ট্রিক আলসারের সমস্যা

যারা গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগছেন, তারা ভুলেও খালি পেটে সকালবেলা উষ্ণ গরম জলের সঙ্গে মধু আর লেবু খাবেন না। এতে আপনার সমস্যা পেটের সমস্যা বাড়বে। সেই সঙ্গে আপনার বমি হতে পারে।

  • কিডনিতে পাথর

যদি আপনার কিডনিতে পাথর থাকে, তাহলে ভুলেও লেবু ও মধুর জল খাবেন না। এতে কিডনিতে পাথর ক্রমশ বড় হতে থাকবে। যেহেতু লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে। যা কিডনিতে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ ক্রমশ বাড়িয়ে দেবে। যে কারণে সমস্যা আপনার আরও বাড়তে থাকবে।

  • দাঁতের সমস্যা

যাদের দাঁতের সমস্যা রয়েছে অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত পড়ে বা দাঁতে ব্যথা হয়, তারা ভুলেও সকালবেলা খালি পেটে লেবু, মধুর জল খাবেন না। এতে আপনাদের দাঁতের এনামেল ক্ষইতে পারে। এমনকি দাঁতে প্রচন্ড পরিমাণে ব্যথা হবে।

  • বমির সমস্যা

যাদের বমির সমস্যা রয়েছে তারাও কিন্তু সকালবেলা ভুলে লেবু, মধুর জল খাবেন না। এতে বমির সমস্যা বাড়তে পারে। এমনকি বমিও হতে পারে। তাছাড়া আপনি যদি বড় কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে লেবু, মধুর জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+