রান্নায় কোন তেল খেলে পাবেন হাজারও পুষ্টিগুণ, দেখুন তো এই তেলে আপনি রোজ রান্না করেন কিনা?
তরতাজা খাবার খেলে ও গুণগতভাবে রান্না করলে শরীর কিন্তু খুব সুস্থ থাকে। তবে প্রথমেই মাথায় রাখতে হবে যা দিয়ে আমরা রান্না করছি, সেই জিনিসগুলো যেন ভালো হয়। রান্না করতে সবার প্রথম যেটা লাগে সেটা হলো তেল।
তেল ছাড়া ভালোভাবে কিন্তু রান্না করাই যায় না। তবে রান্নার তেল ভালো না হলে খাবারের স্বাদ, গন্ধ কোনটাই বাড়ে না। বর্তমানে বাজারে প্রচুর নানান ধরনের তেল পাওয়া যায়। তবে সব তেল খাওয়া কি শরীরের জন্য ভালো। না সব তেল দিয়ে রান্না করলেই বা খাবারের স্বাদ বাড়ে, তা হয়তো অনেকেই, জানেন।

- কোন তেল খাওয়া ভালো
বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধিক তেল খেলে কিন্তু রক্তচাপ বাড়বে, হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়বে, হৃদরোগের ঝুঁকি বাড়বে। তাই তেল অল্প পরিমাণে খান। তবে এমন তেল খান যা খেলে আপনার রান্না কিন্তু খুব ভালো হবে। সেই সঙ্গে শরীরও কিন্তু সুস্থ থাকবে। দেখুন কোন কোন তেল দিয়ে রান্না করা ভালো, জানুন।
- সরষের তেল
সরষের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেকোনও রান্নাবান্না, ভাজাভুজির জন্য আপনি সরষের তেল ব্যবহার করতে পারেন। এর গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। এমন অনেক রান্না রয়েছে যাতে কিন্তু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে তার স্বাদও বাড়তে থাকে।
এই তেলে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। যা খেলে আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটিরিয়াল ও আন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। তবে বেশি পরিমাণে তেল খাওয়া এড়িয়ে চলুন।
- এক্সট্রা ভার্জিন তেল
এই তেলে প্রচুর পরিমাণে পলিফেনল, ভিটামিন ইয়ের মতন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেল দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি খেলে আপনার বড় কোনও রোগের ঝুঁকি কমবে। তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
- বাদাম তেল
যেকোনও ভাজা থেকে ডিপ ফ্রাই খেতে গেলে অবশ্যই বাদাম তেলে খাবেন। এতে প্রচুর গুণ রয়েছে। যা হয়তো অনেকেই জানেন না। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা খেলে বড় রোগের ঝুঁকি কমবে।
- অ্যাভোকাডো তেল
অ্যাভোকাডো তেল গ্রিল করা বা চড়া আঁচে ভাজার জন্য এই তেল খাওয়া কিন্তু খুব ভালো। যদিও এই তেল কিন্তু খুব দামি। তবে যেকোন তেলই বেশি পরিমাণে খাবেন না। তাতে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।












Click it and Unblock the Notifications