বর্ষাকালে এই ভেষজ কাড়াগুলিতেই দূর হবে রোগ সংক্রমণের ঝুঁকি, থাকবেন সুস্থও
ভ্যাপসা গরম কাটিয়ে পড়েছে বর্ষাকাল। আর এই সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই একটু কমে যায়। যে কারণে শরীর প্রচন্ড খারাপ হতে থাকে। তাছাড়া রোগ সংক্রমণের ঝুঁকিও বাড়তে থাকে। এসময় আপনাকে ভালো মন্দ খাবার খেতে হবে।
শরীর সুস্থ রাখতে হবে, সর্দি-কাশির ঝুঁকি এড়াতে হবে। তবে কিন্তু শরীর ভালো থাকবে। এই মরসুমে শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের সবথেকে বেশি অসুস্থ হন। তাই তাদের শরীর সুস্থ রাখার জন্য এই ভেষজ ক্বাথ (কাড়া) খেতে পারেন। এগুলি আপনি ঘরে নিজেই তৈরি করতে পারবেন। কীভাবে করবেন, করতে বা কী কী লাগবে, জানুন।

- আদা ও লিকার চায়ের ক্বাথ (কাড়া)
বর্ষাকালে যাতে আপনি অসুস্থ না হয়ে যান তার জন্য আদা, লিকার চায়ের দিয়ে এই ক্বাথ তৈরি করতে পারেন। আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। তাই আদা ভালোভাবে পিষে নিয়ে তাদের সামান্য পরিমাণ চা পাতা দিয়ে গরম জলে ফুটিয়ে গরম গরম খান। এতে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার বাড়বে।
- দারচিনি ও লবঙ্গ
দারচিনি ও লবঙ্গের প্রায় প্রত্যেকের বাড়িতে দারচিনি ও লবঙ্গ মশলা হিসাবে ব্যবহার করা হয়। যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, বর্ষাকালে দারচিনি ও লবঙ্গ ১০ মিনিটের জন্য জলে ফুটিয়ে তাতে সামান্য লেবুর রস, মধু মিশিয়ে রোজ খেতে পারেন। এতে আপনার ওজনও কমবে। বুকে পুরানো কফ থাকলে তাও বের হবে।
- ভেষজ চা
দুধ চায়ের পরিবর্তে আপনি ভেষজ চা খেতে পারেন। তাহলে কিন্তু আপনার শরীর খুব ভালো থাকবে। কীভাবে বানাবেন- প্রথমে আপনি আদা, কাঁচা হলুদ, লবঙ্গ, দারচিনি, তুলসী পাতা ভালোভাবে জলে ফুটিয়ে নিন। এক কাপ জল দিলে সেই জল ফুটিয়ে আধকাপ করবেন। তারপর সেটি ছেঁকে উষ্ণ উষ্ণ একগ্লাস খেয়ে নিন। তাহলেই কিন্তু আপনার শরীর একদম ঠিক থাকবে।
- গোটা গোলমরিচ, আদা, চা
উষ্ণ গরম জলে সামান্য পরিমাণ গোটা গোলমরিচ, আদা, আর সামান্য লিকার চা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এই গরম চা আপনি খেতে পারেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়তে থাকে। এতে বর্ষাকালে আপনিও ফিট থাকবেন। তবে যদি কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications