আপনার নিত্যদিনের এই অভ্যাসের কারণেই কি মস্তিষ্কের ক্ষতি হচ্ছে?

প্রতিটি মানুষের মস্তিষ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্তিষ্কে যদি কোনও সমস্যা হয়, তাহলে কিন্তু মাথা যন্ত্রণা থেকে শরীরের নানান সমস্যার সৃষ্টি হয়। তাই মস্তিষ্ককে ভালো রাখা আমাদেরই দায়িত্ব।

তবে আমরা নিত্যদিন এমন অনেক ভুল করে থাকি বা এই বদভ্যাসের কারণে মস্তিষ্কের উপর বিরাট প্রভাব পড়ে। অনেক সময় মস্তিষ্কের ক্ষতি হয়। যা আমরা নিজেরাও বুঝতে পারি না। নিত্যদিনের কোন কোন ঘটনা মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলে, জানুন।

barin

  • রাতে মোবাইলে ব্যস্ত থাকা

রাতে অনেকেই রয়েছেন, যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। যা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এতে মানসিকভাবে আপনার চাপের সৃষ্টি হয়। সেই সঙ্গে মস্তিষ্কের উপরেও খারাপ প্রভাব ফেলে। মোবাইল থেকে নীল আলো চোখের ক্ষতি করার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ক্ষতি করে। সেই কারণে আপনি কিন্তু রাতেও পর্যাপ্ত পরিমাণেও ঘুমাতে পারবেন না।

  • ব্যায়াম না করা

সকলেরই শারীরিকভাবে সুস্থ থাকা খুব দরকার। আর যে কারণে রোজ ব্যায়াম করা খুব দরকার। যদি আপনি নিত্যদিন শারীরিক ক্রিয়া-কলাপের সঙ্গে যুক্ত থাকেন তাহলে মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। যদি আপনি রোজ ব্যায়াম না করেন তাহলে শরীর ভালো থাকবে না। কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়বে। সেই সঙ্গে মস্তিষ্কে চাপের সৃষ্টি হবে। যে কারণে আপনার প্রচুর পরিমাণে মাথা ব্যথা হতে পারে।

  • মদ খাওয়া এড়িয়ে চলুন

যে সকল ব্যক্তি প্রচুর পরিমাণে মদ খান তা তাদের নিউরোটক্সিসিটি হতে পারে। যা মস্তিষ্কের ওপর খারাপ প্রভাব ফেলে। যে কারণে পরবর্তী সময়ে ডিমেনশিয়া রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই মদ খাওয়া এড়িয়ে চলুন।

  • প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলুন

যদি আপনি প্রক্রিয়াজাত খাবার, শর্করা জাতীয় খাবার, বাইরের ফাস্টফুড ও প্রচুর চর্বি জাতীয় খাবার খান, তাহলে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকবে। সঙ্গে বাড়বে মানসিক চাপও। যে কারণে আপনার মস্তিষ্কের ক্ষতি হবে। সেই সঙ্গে বাড়ে ওজনও। তাই এগুলি খাওয়ার আগে সাবধান হোন আপনি।

  • মানসিক চাপ কমান

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপের কারণে অনেক সময় অনেকের কিন্তু নিউরোপ্লাস্টিসিটি কমতে থাকে। যে কারণে মস্তিষ্ক ওপরে খারাপ প্রভাব পরে। তাই মানসিক চাপ কমাবার চেষ্টা করুন। নাহলে দিনদিন আপনার মস্তিষ্কের ক্ষতি হতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+