দ্বিতীয়বার গরম করে কোন কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, জানেন?
বর্তমান সময়ে সকলেই প্রায় ব্যস্ত থাকেন। আর সময়ে বাঁচাতে সকলেই কিন্তু একটু বেশি রান্না করে ফ্রিজে রেখে দেন, যাতে পরের দিন সকালে অফিস যাওয়ার সময় হুড়োহুড়ি না লাগে। আবার এখন সকলেই প্রায় ডায়েটে থাকেন। এই সময়ে রাতে কেউই বেশি খান না, তাই খাবার বাঁচলে ফ্রিজে রেখে দেন। এমনটি সকলেই সুবিধার জন্য করে থাকেন।
তবে এমন অনেক খাবার আছে যেগুলি দ্বিতীয় বার গরম করে না খাওয়াই ভালো। এতে কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, শুধু তাই নয় খাবারের গুণ ও গন্ধ নষ্ট হয়ে যায়। তখন সেটি কিন্তু শরীরের কোনও কাজেই লাগে না। এতে হজমের নানান সমস্যা দেখা দেয় শরীরে। এমনকি খাবারে বিষক্রিয়ার হওয়ারও সম্ভাবনা থাকে। দ্বিতীয়বার গরম করে কোন কোন খাবার খাবেন না, দেখুন।

সবুজ শাকসবজি
যেকোনোও ধরনের সবুজ শাক, যেমন-পালংশাক, লেটুস শাক, মেথির শাক কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না। এই শাকগুলিতে নাইট্রেট থাকে। যদি আপনি এগুলি গরম করে খান তাহলে এগুলি নাইট্রাইটে পরিণত হবে, যা আপনার শরীরের জন্য একদমই ভালো নয়। আর এতে রোগের ঝুঁকিও বাড়বে। তাই যেকোনোও শাকসবজি গরম না করে তাজা খাওয়াই শরীরের জন্য ভালো।
মাশরুম
উচ্চ প্রোটিনযুক্ত খাবার বললে যার নাম আমাদের সবার প্রথমে মনে আসে তা হল মাশরুম। এতে এমন এক ধরনের যৌগ রয়েছে যা তাপের সংস্পর্শে এলে তা দ্রুত ক্ষয় হতে শুরু করে। আর যদি আপনি মাশরুম দ্বিতীয়বার গরম করেন তাহলে তাঁর স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যাবে। রান্না করেই গরম মাশরুম খাওয়া শরীরের জন্য ভালো।
ডিম
ডিমেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই বারবার এটি গরম করে খেলে এর গুণ নষ্ট হয়ে যায়। ডিমে জন্মায় ক্ষতিকারক ব্যাকটেরিয়াও, তাই এটি গরম করে খেলে পেটের নানান সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হোন।
আলু
বেশিরভাগ মানুষই কিন্তু রান্নায় আলু দিয়ে থাকেন, খাবার বেচে গেলে ফ্রিজে রেখে গরম করে খান। তবে এটি খাওয়া কিন্তু একদমই ভালো নয়। আলু গরম করে খেলে রক্তে শর্করার মাত্রা ক্রমশ বাড়তে থাকবে। এমনকি হতে পারে হজমের সমস্যাও।
ভাত
ভাতে কিন্তু ব্যাকটেরিয়া জন্মায়। তাই এটি গরম করে না খাওয়াই ভালো। বারবার গরম করে ভাত খেলে ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। হতে পারে বমিবমি ভাবও। খাবারে হতে পারে বিষক্রিয়াও, আগেই সচেতন হোন।
মুরগির মাংস
মুরগির মাংস প্রোটিন যুক্ত একটি খাবার। যদি দ্বিতীয়বার এটি গরম করেন তাহলে এর প্রোটিনগুলি আরও শক্ত ও শুষ্ক হয়ে যেতে পারে। এর ফলে হতে পারে বদহজমের সমস্যাও।
তেল
পলিঅ্যানস্যাচুরেটেডযুক্ত তেল যেমন-উদ্ভিজ্জ তেল ও যেকোনোও বীজের তেল দিয়ে তৈরি রান্না দ্বিতীয় বার গরম না করে খাওয়াই ভালো। এতে লিপিড পারক্সাইড নামক এক ক্ষতিকারক যৌগ তৈরি হতে পারে। যা শরীরের জন্য একদমই ভালো নয়।












Click it and Unblock the Notifications