কাঁচা বা রান্না করে খাওয়ার থেকে এই খাবারগুলি সেদ্ধ খাওয়া বেশি উপকারী

নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে খাবার খেলে তবেই কিন্তু শরীর সুস্থ থাকে। তাছাড়া সঠিক সময়েও খাওয়া দাওয়া করা দরকার। তবে আমরা যে তা সব সময় করি, তা কিন্তু নয়। যে কারণেই কিন্তু আমাদের শরীর খারাপ হয়।

খাবারের সঙ্গে আমরা সকলেই প্রায় স্যালাড খেয়ে থাকি। এমন কিছু খাবার রয়েছে যা আপনি কাঁচা বা রান্না করে না খেয়ে যদি সেদ্ধ করে খান তাহলে তা কিন্তু বেশি উপকার। জানুন সেই খাবারগুলি কী কী।

boild

  • বিট

বিট সেদ্ধ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ, এতে প্রচুর পরিমাণে ফ্লোলেট থাকে। যা খাওয়া শরীরের জন্য খুব ভালো। শুধু তাই নয়, মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে।

  • গাজর

গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। তাছাড়াও ক্যারোটিন থাকে। যদি আপনি গাজর সেদ্ধ করে খান, তাহলে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে।

  • ডিম

প্রোটিন সমৃদ্ধ খাবার হল ডিম। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। তাছাড়াও থাকে ভিটামিন ডি, ভিটামিন বি১২। নিত্যদিন ডিম খেলে আপনার হাড় মজবুত হবে, শরীরের শক্তিও পাবেন। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • পালংশাক

পালংশাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফ্লোলেট থাকে। তাছাড়াও থাকে ভিটামিন সি। যা অল্প পরিমাণে খেলেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। আপনি কিন্তু নিত্যদিন পালংশাক খেতে পারেন। তবে পালংশাক কিন্তু কখনোই কাঁচা বা রান্না খাবেন না। সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন।

  • ব্রকলি

ব্রকলি কাঁচা না খেয়ে সেদ্ধ করে খান। এতে সালফোরাফেন নামক একপ্রকার যৌগ থাকে। যা খেলে ক্যানসার রোগ কমে। আর ব্রকলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু হু হু করে বাড়তে থাকবে।

  • আলু

খোসা সমেত আলু যদি নিত্যদিন সেদ্ধ করে খেতে পারেন। তাহলে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা কমবে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • ছোলা ও ডাল

ছোলা ও ডাল নিত্যদিন সেদ্ধ করে খান। এই দুটি খাবার খেলে আপনার হার্ট ভালো থাকবে। এতে খাবার ভালোভাবে হজম হবে। তাই আজ থেকেই খান এগুলি। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+