গরমে কোন কোন খাবার খেলে আপনি দ্রুত হজম করতে পারবেন, জানেন
গরমে কারোরই খাবার খাওয়ার ইচ্ছা থাকে না। সব সময় জল তেষ্টা পায়। তাছাড়া এই সময়ে মশলার খাবার না খাওয়া উচিত। তাছাড়াও এই মরসুমে অনেকে খাবার হজম করতে পারেন না।
হজমের সমস্যা হয়, আবার অনেকের গ্যাস, সম্বলের সমস্যা হয়। যদি আপনারও সেই সমস্যা থাকে তাহলে কিন্তু সহজেই খাবার হজম করতে পারবেন এমন খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন। দেখুন তার মধ্যে কী কী খাবার রয়েছে।

- তরমুজ
গ্রীষ্মকালে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন তরমুজ। এটি খেলে সহজেই আপনার খাবার হজম হয়ে যাবে। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। তাছাড়াও প্রচুর পরিমাণে জল থাকে। একটি তরমুজে ৯২ শতাংশ জল থাকে। যা খেলে আপনার খাবার ভালোভাবে হজম হবে। শরীর ডিহাইড্রেট হবে না।
- দই
গরমকালে খুব সহজেই যদি আপনি খাবার হজম করতে চান তাহলে ভরসা রাখতে পারেন দইয়ের ওপর। দই আপনি খুব সহজেই হজম করতে পারবেন। দই হচ্ছে প্রোবায়োটিক খাবার। এটি খেলে আপনাদের শুধু খাবার দ্রুত হজম হবে তা নয়। আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে ত্বক উজ্জ্বল হবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার হাড়ও কিন্তু মজবুত রাখবে।
- স্যামন, টুনা মাছ
যখন দুপুরে খেতে ইচ্ছা করবে না তখন কিন্তু আপনি টুনা মাছ বা স্যামন মাছ খেতে পারেন। এগুলি খেলে আপনার সহজেই খাবার হজম হয়ে যাবে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি খেলে আপনার প্রোটিনের ঘাটতি পূরণ হবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে।
- শশা
গরম কালে প্রচুর পরিমাণে খান শশা। শশাতে ৯৫ শতাংশ জল থাকে। তাছাড়াও শশাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে খাবার হজম হওয়ার পাশাপাশি আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা থাকলে তাও কিন্তু দ্রুত কমবে। অন্ত্র ভালো রাখতে সাহায্য করে শশা।
- ডাবের জল
গরমকালে রোজ প্রচুর পরিমাণে ডাবের জল খান। এটি খেলে খাবার ভালোভাবে হজম হবে। এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। যা আপনার শরীরকে ঠান্ডা ও হাইড্রেট রাখতে সাহায্য করবে।
- ফল
গরমে প্রচুর পরিমাণে খান ভিটামিন সি যুক্ত খাবার। যেমন- রোজ খান প্রচুর পরিমাণে রসালো ফল। এটি খেলে শরীরে জলের ঘাটতি হবে না। শরীর সুস্থ থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।












Click it and Unblock the Notifications