চোখের এই লক্ষণগুলিই বলে দেবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা, আপনার হয় না তো?
বর্তমানে ডায়াবেটিসের সমস্যা কোনও নতুন সমস্যা নয়। এই রোগে ভুগছেন দেশের অনেক তরুণ তরুণীরাই। আর এই রোগ শরীরে বাসা বাঁধলে অনেক খাবারই মুখে তুলতে পারেন না রোগীরা। আবার জীবনে নানান সমস্যাও চলে আসে।
ডায়াবেটিস হলে, সঠিক সময় চিকিৎসা না করালে কিন্তু কিডনি, হাড়, চোখ ও স্নায়ুর নানান সমস্যা হয়। চোখের এই লক্ষণগুলি দেখলেই আপনি বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত। চোখে কোন কোন সমস্যা হলে বুঝবেন আপনি সুগার রোগে আক্রান্ত।

- চোখ ঝাপসা হয়ে আসে
যদি মাঝে মধ্যেই আপনার চোখ ঝাপসা হয়ে আসে। ভালোভাবে চোখে দেখতে না পান বা কখনও হালকা দেখতে পান, তাহলে বুঝবেন আপনার রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়ছে। তাই আপনি চোখে ঝাপসা দেখছেন, এটি কিন্তু একদমই স্বাভাবিক নয়। এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- চোখে ব্যথা লাগবে
আপনি কি জানেন, ডায়াবেটিস হলে চোখের স্নায়ুকেও বিশেষ ভাবে প্রভাবিত করে। যার ফলে চোখে ব্যথা ও চাপ লাগে। যদি আপনার চোখের ভেতরে কোনও ধরনের ব্যথা হয়। তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। না হলে কিন্তু চোখের ভেতরে নানান সমস্যায় ভুগতে পারেন।
- চোখ ফুলে যাওয়া
যদি আপনার কোনও কারণ ছাড়াই দেখেন চোখ ফুলে যাচ্ছে, তাছাড়া চোখের চারপাশ ফুলে যাচ্ছে, তাহলে বুঝবেন রক্তে শর্করার মাত্রা বাড়ছে। যা চোখের কোষকে বিশেষভাবে প্রভাবিত করছে। এতে আপনি চোখে কমও দেখতে পারেন। এটি প্রথমেই কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। তাই আগেই সাবধান হোন আপনি।
- রাতে চোখে দেখতে অসুবিধা হবে
এমন অনেকেই রয়েছেন, যারা রাতে কম দেখেন, আবার মনে হয়, আলো অনেক কম। এটি ডায়াবেটিসের প্রথম লক্ষণ। ডায়াবেটিসের কারণে চোখে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে রাতেও দৃষ্টিশক্তি কমতে থাকে। এতে আপনার রাতে দেখতে অসুবিধা হতে পারে। শুধু তাই নয়, হার্টেও অনেক সময় সমস্যা হয়।
- দৃষ্টিশক্তি কমে আসবে
বিশেষজ্ঞদের মতে, যদি আপনি ডায়াবেটিস রোগে ভোগেন, সঠিক সময়ে যদি চিকিৎসা করানো না হয় বা ওষুধ না খান, তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তি আসতে আসতে কমতে থাকবে। আপনি কিন্তু ভালোভাবে দেখতে পারবেন না। তাই ডায়াবেটিস হলে বা এই লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications