এই রোগের কারণেই কানের মধ্যে ভোঁ ভোঁ আওয়াজ হয়, কেনই বা এই সমস্যা হয়?

প্রত্যেকটি ব্যক্তির শরীরের প্রতিটি অঙ্গই কিন্তু খুব দামি। তা কান, চোখ, নাক, মুখ যাই হোক না কেন। কারণ আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কান। কান ছাড়া আমরা কিন্তু শুনতেই পাবো না। অনেকেরই কিন্তু কানে নানান সমস্যায় হয়। আবার অনেকে বাঁশির আওয়াজের মতন শব্দ শুনতে পান।

কেউ বা পান ভোঁ ভোঁ আওয়াজ। আপনি কি জানেন, এই লক্ষণ গুলো একদমই ভালো নয়। এতে কিন্তু কানে নানান সমস্যা হতে পারে। যদি আপনার এই লক্ষণগুলি থাকে তাহলে দ্রুত কিন্তু সমাধান করুন। জানুন কানের মধ্যে ভোঁ ভোঁ আওয়াজ কোন রোগের লক্ষণ।

ear problem

  • টিউমারের লক্ষণ


আপনি কি জানেন, কানের মধ্যে ভোঁ ভোঁ আওয়াজ টিউমারের লক্ষণ। কারণ অনেক সময় এই আওয়াজ ক্র্যানিয়াল টিউমারের কারণে হয়। এটি কানের মস্তিষ্কের সঙ্গে স্নায়ুতে প্রভাব ফেলে। যে কারণে রক্ত চলাচলের উপর বিশেষ প্রভাব পড়ে। আর এই লক্ষণ কিন্তু দেখলে অবহেলা করবেন না। আবার অনেক সময় স্নান করার সময় কানে জল ঢুকলেও এমন আওয়াজ হয়। কানের যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ব্যক্তি শ্রবণশক্তি হারিয়ে ফেলতে পারেন। তাই আগেই কিন্তু সাবধান হোন।

  • থাইরয়েডের সমস্যা


যারা থাইরয়েডের রোগে ভুগছেন তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে। কারণ থাইরক্সিন হরমোন শরীরে বেড়ে গেলে শ্রবণ ক্ষমতা কমে যায়। অনেক সময়ে শ্রবণ ক্ষমতা ব্যক্তি হারিয়ে ফেলতে পারেন। তাই আগেই সাবধান হোন।

  • হাড়ের জন্ম


অনেক সময় কানে হাড় যদি জন্মায় অর্থাৎ বাড়তি হাড়ের জন্ম হলেও কানের মধ্যে নানান সমস্যা হয়। যদিও এটি ষাট বছর বয়সী ব্যক্তিদের মধ্যে বেশি হয়। তাই এই লক্ষণ দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • ওজন বেড়ে যাওয়া


প্রচুর পরিমাণে ওজন বেড়ে গেলেও কিন্তু কানের মধ্যে এই ভোঁ ভোঁ আওয়াজ হবে। অনেক সময় এটি কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার আগেও এমন সমস্যা হয়। অতিরিক্ত ওজন বেড়ে গেলে আপনার শরীরের রক্ত সঞ্চালনেরও নানান সমস্যা হবে।

  • এই সমস্যা থেকে কীভাবে বেরোবেন


কান ভালো রাখতে কানের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলে বিপদ বাড়তে থাকবে। কানে হেডফোন দেবেন না। কানে হেডফোন দিয়ে গান শোনা এড়িয়ে চলুন। কানে ফোন নিয়ে বেশিক্ষণ কথা বলবেন না। এতে কানে নানান সমস্যা হতে পারে।

  • কেন এই সমস্যা হয়


অনেক বিশেষজ্ঞদের মতে, জীবনধারা সঠিক না করলে, প্রচুর পরিমাণে মদ খেলে , অত্যাধিক ধূমপান করলেও কিন্তু অনেকের কানে ভোঁ ভোঁ আওয়াজ হয়। তাই এই আওয়াজ হলে দেরি নয় চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+