জানেন কি মাথা ঘোরা এই গুরুতর রোগগুলির উপসর্গ? সাবধান হোন, নাহলেই বিপদ

সকলেরই প্রায় মাঝে মধ্যে মাথা ঘোরে। যদিও মাথা ঘোরাকে আমরা সাধারণভাবে দুর্বলতা ভেবেই এড়িয়ে যাই। তবে চিকিৎসকেরা বলছেন, মাথা ঘোরা কিন্তু কখনোই স্বাভাবিক লক্ষণ নয়। শুধু যে শারীরিক দুর্বলতা বা মাইগ্রেনের ব্যথার জন্যই মাথা ঘোরে, তা কিন্তু নয়। জানুন কোন ভয়াবহ রোগগুলোর লক্ষণই মাথা ঘোরা।

যদি কোনও কারণ ছাড়াই আপনার মাঝে মধ্যে মাথা ঘোরে তাহলে আগেই সাবধান হোন। তার কারণ এটি হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ। চিকিৎসকের মতে, হার্টে সরাসরি রক্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। যে কারণেই মাথা ঘুরতে থাকে। হৃদরোগে আক্রান্ত হলে ব্যক্তির এমন সমস্যার শিকার হন।

dizziness

  • নিম্ন রক্তচাপ

চিকিৎসকদের মতে, নিম্ন রক্তচাপের কারণে অনেকেরই মাথা ঘোরে, রক্তচাপ কম থাকলে, মস্তিষ্ক রক্তে সঠিকভাবে পৌঁছতে পারে না। যে কারণে ব্যক্তির প্রচুর পরিমাণে মাথা ঘোরে, এই সময় ব্যক্তি নানান সমস্যা ভোগেন।

  • ডায়াবেটিস

যে সকল ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের রক্তের শর্করার মাত্রা কম থাকার কারণেও মাথা ঘুরতে পারে। যাদের হাইপোগ্লাসেমিয়া, আবার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদেরও এমন লক্ষণ প্রায়ই দেখা যায়। তবে এই লক্ষণ দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • ডিহাইড্রেট

অনেক সময় শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল না খেলেও মাথাঘুরতে পারে। তাই কম জল খাবেন না। আবার যদি কোনও ব্যক্তি প্রচুর পরিমাণে ঘামতে থাকেন। তাহলেও কিন্তু এমন সমস্যার বেশি শিকার হন তাঁরা। পর্যাপ্ত পরিমাণে জল না খেলে আপনারও এই সমস্যা হবে।

  • পুষ্টির ঘাটতি

অনেক সময় ভিটামিন ও খনিজের ঘাটতির কারণে শরীরে নানান সমস্যা দেখা দেয়। তাহলে মাথা ঘুরতে পারে। যেমন- ভিটামিন বি ১২, আয়রন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি হলে মাথা ঘোরে। তাই নিয়মিত যখন খাবেন অবশ্যই পুষ্টি সম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন। তাই রোজ খাবেন ভিটামিন, আয়রন, খনিজ, প্রোটিন সহ খাদ্য নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+