বুকে জ্বালা করা মানেই অম্বল নয়! শরীরে বাসা বাঁধছে কোন রোগ, জানেন আপনি?

তেলঝাল, মশলা জাতীয় খাবার খেলে অনেকেরই বুকে জ্বলা করে, আবার গ্যাসের সমস্যা বাড়তে থাকলেও বুকে জ্বালা করে। তবে প্রায় সময় এমন সমস্যার শিকার হন অনেকেই। তবে সকলে কিন্তু এতে গুরুত্ব দেন না। মনে করেন হজমের সমস্যা হচ্ছে। তাই হয়তো এমন হচ্ছে।

তবে আপনি কি জানেন, এই উপসর্গ হালকা ভাবে নেওয়া উচিত নয়। এমনটাই কিন্তু অম্বলের কারণে হয় না। এগুলো কিন্তু অনেক সময় বড় রোগের ঝুঁকি থাকলেও এই সমস্যা হতে পারে। বুকে জ্বালা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। দেখুন কোন কোন বড় রোগের ঝুঁকি রয়েছে, জানুন।

chest burning

  • জিইআরডি

জিইআরডি অর্থাৎ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হল হজমের রোগ। এই রোগে আক্রান্ত হলে বুকে প্রায় সময়ই জ্বালা করে। এই রোগের লক্ষণ পাকস্থলী আপনার অ্যাসিড হয়ে যাওয়া। যে কারণে আপনার বুক জ্বালা করবে। এই রকম সমস্যার শিকার হলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • পেটের আলসার

অনেক সময় বুকে জ্বালা করা কিন্তু শুধুমাত্র অ্যাসিডের কারণে হয় না। পেটে বা অন্ত্রে যদি ক্ষত থাকে বা আলসার থাকে তাহলে বুকে জ্বালা হতে থাকে। তবে এই আলসার হলে সঠিক সময়ে চিকিৎসা করা না হলে, পরবর্তীকালে এতে কিন্তু বড় রোগের ঝুঁকি আরও বাড়তে থাকে।

  • হার্ট অ্যাটাক

অনেক সময় বুকে জ্বালা কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। যদি আপনার হার্টের সমস্যা থাকে আর বুকে জ্বালা হয়, তাহলে একদমই দেরি করবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • স্ট্রেস

যদি আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস হয়, যদি কোনও কারনে আপনি প্রচুর নার্ভাস হয়ে যান বা খুব ঘাম হয় বা কোনও কারনে আপনি প্রচুর টেনশন করতে থাকেন। তাহলেও কিন্তু আপনার বুকে জ্বালা করতে পারে। সেটিকে কিন্তু অম্বল ভেবে একদমই ভুল করবেন না। এর থেকে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • কীভাবে সতর্ক থাকবেন

মাঝে মধ্যেই যদি আপনার বুকে জ্বালাপোড়া ভাব লেগেই থাকে, তাহলে নিজেকে সতর্ক রাখবেন। ভাজা মশলা জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলবেন। তাছাড়া যে খাবারগুলি খেলে আপনার অ্যাসিডের সম্ভাবনা রয়েছে, তা একদমই খাবেন না। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+