এই মারাত্মক রোগের কারণেই কী আপনার প্রস্রাব করার পর জ্বালা অনুভব হচ্ছে?
প্রস্রাব করার সময় অনেকের জ্বালাপোড়া হতে থাকে। এই সমস্যা নতুন কোনও সমস্যা নয়। যদিও এই সমস্যায় বেশি ভোগেন মহিলারা। এই সমস্যায় যদি আপনি অনেকদিন ধরে ভোগেন, তাহলে এখনই সাবধান হোন। কারণ এই লক্ষণগুলি কিন্তু একদমই ভালো নয়।
এটি কিন্তু বড় রোগের উপসর্গ হতে পারে। জানুন কোন কোন রোগের কারণে এমন সমস্যার শিকার হন ব্যক্তি। তাই এমন সমস্যায় আক্রান্ত হলে বসে না থেকে ডাক্তার দেখান। এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

- ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)
অনেক সময় অনেকের প্রসাব করার সময় জ্বালাপোড়া হতে থাকে। এটির কারণ হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)। আপনি কি জানেন এই সংক্রমণ কিডনি, মূত্রথলি বা মূত্রনালিতে হতে পারে।
এই সংক্রমণে যারা ভোগেন, তাঁদের বারবার প্রসাব পায়, আবার অনেকের প্রসাব থেকে খারাপ গন্ধ বের হয়। আবার অনেক সময় তলপেটে ব্যথা হয়। তবে এই রোগে খুব কম ভোগেন পুরুষরা।
- কিডনিতে পাথর
অনেক সময় অনেকের প্রসাব করার সময় জ্বালাপোড়া হতে থাকে। এটি কিন্তু অনেক সময় কিডনিতে পাথর হলে অনেক সময় জ্বালা হয়, আবার অনেক সময় ব্যথাও হতে পারে। এই সময় প্রসাব করলে অনেকের খুব যন্ত্রণা হয়। আবার অনেকের পিঠের নিচের অংশে খুব ব্যথা ও প্রস্রাবে রক্ত পড়াও কিডিনিতে পাথরের লক্ষণ হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- যৌনবাহিত রোগ
যৌনবাহিত রোগের কারণে অনেক সময় প্রসাব করার সময় জ্বালাপোড়া হতে থাকে। এমন সমস্যা হলে দুত চিকিৎসকের পরামর্শ নিন। গনোরিয়া, ক্ল্যামিডিয়ার মতো রোগে আক্রান্ত হলে এমন সমস্যার শিকার হন ব্যক্তি। আবার অনেক সময় প্রসাবের জায়গায় খুব চুলকাতে থাকে।
- জলের ঘাটতি
অনেক সময় শরীরে যদি জলের ঘাটতি হয় অর্থাৎ শরীর যদি ডিহাইড্রেট হতে থাকে, তাহলেও প্রস্রাবের জায়গায় প্রচুর পরিমাণে জ্বালা হয়, চুলকাতে থাকে।
- ডায়াবেটিস
যদি আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকেন বা সুগার রোগ হয় তাহলেও কিন্তু মূত্রনালীতে সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে।
- কেন নেবেন চিকিৎসকের পরামর্শ
জ্বালাপোড়ার পাশাপাশি যদি বারবার প্রসাব হয়, প্রসাব দিয়ে রক্ত বের হয়, পেটে ব্যথা হয়, জ্বর হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। না হলে পরবর্তীকালে সব বড় সমস্যায় ভুগতে হতে পারে আপনাকেও।












Click it and Unblock the Notifications