এই অস্বস্তিকর গরমে শিশুদের মধ্যে বাড়ছে এই রোগের প্রকোপ, কীভাবে তাদের সুস্থ রাখবেন, জানুন

সূর্যের প্রখর তাপে বাড়ির বাইরে পা রাখা দায় হয়ে পড়ছে সকলের। এই সময়ে সকলেরই শরীরে বিশেষ যত্ন নিতে হয়। বিশেষ করে শিশুদের শরীরের দিকেও যত্ন নেওয়া খুব দরকার। না হলে এসময় তাদের ডায়রিয়া-সহ নানান রোগের ঝুঁকি বাড়তে থাকে। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। জানুন এই সময় শিশুদের কোন রোগের ঝুঁকি বাড়ে, কীভাবেই বা তাঁদের সুস্থ রাখবেন।

ডায়রিয়া-
গরমকালে শিশুদের যা খেতে দেবেন তা যেন পুষ্টিকর, সুষম খাদ্য হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তাছাড়া তাঁদের পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খেতে দেবেন। প্রচুর পরিমাণে জল খাওয়াবেন। না হলে তাঁদের ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। তাছাড়া শিশুর শরীরে জলের ঘাটতি দেখা দেবে। এসময় তাঁদের বারবার পেটে ব্যথা হবে, জ্বর হবে, বমি ও বারবার মল হতে থাকবে। শিশুদের সব সময় জল ফুটিয়ে খাওয়াবেন। বাইরে রান্না করা খাবার তাদের খেতে দেবেন না। প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। তবে তা ভালোভাবে ধুয়ে খাবেন।

ছবি সৌজন্য- পিক্সেলস

ডেঙ্গু-

এসময় শিশুর ডেঙ্গু হবার সমস্যা খুব বেশি । মশার প্রকোপ যেহেতু এখন বাড়ছে সেই ক্ষেত্রে তাদের সব সময় ফুলাহাতা জামা কাপড় পরাবেন, রাতে মশারির টাঙ্গিয়ে ঘুমাতে দেবেন, বাড়ির আশেপাশে জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখবেন। শরীরে যদি ব্যথা থাকে, গাঁটে, গাঁটে ব্যথা হয় এবং প্রচুর পরিমাণে বমি করে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

চিকুনগুনিয়া-
বর্তমান সময়ে কিন্তু মশার প্রকোপ ক্রমশই বাড়ছে। তাই এসময় মশার কামড়েই কিন্তু চিকুনগুনিয়া রোগ হওয়ার সম্ভাবনা বেশি। প্রতি বছর কয়েকশো শিশু কিন্তু চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। তাই চিকুনগুনিয়া হলে শিশুর শরীরে প্রচন্ড জ্বর থাকবে। হাতে পায়ে ব্যথা হবে, মাথা ব্যথা থাকবে। শরীর ক্লান্ত থাকবে। এগুলি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

হাত, পা মুখের সমস্যা-
শিশুদের কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে নানান রকম ভাইরাল সংক্রমণ হতে পারে। হাত-পা মুখে নানান সমস্যা হতে পারে। হাঁচি, কাশির মতন সমস্যা হতে পারে। মুখে বড় বড় ফোসকা পড়তে পারে। গলা ব্যথা হতে পারে, জ্বর হতে পারে। তাই এসময় শিশুদের যখন খেতে বসাবেন বারবার তাদের হাত ধোয়াবেন। তাদের খেলার খেলনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন।

হিটস্ট্রোক-
আপনি কি জানেন গরমে শিশুদেরও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশিক্ষণ রোদে খেললে বা ঘরের ভেতর খুব গরম থাকলেই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে জ্বর হতে পারে। তাদের প্রচন্ড মাথা ব্যথা হবে। আবার অজ্ঞান হয়ে যাবার মতন উপসর্গ থাকবে। তাই শিশুদের দুপুরে রোদে বাইরে খেলতে দেবেন না। তাদের প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, ঢিলেঢালা সুতির জামা কাপড় পরতে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+