এই বদভ্যাসের কারণেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, আজই ত্যাগ করুন
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু হার্টের সমস্যা ভুগছেন। হার্টের সমস্যা বাড়ার পাশাপাশি হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বাড়ছে। তরুণ তরুণীরাও হার্ট অ্যাটাকের মতোন সমস্যায় ভোগেন। যে সমস্যা নিত্যদিন বেড়ে চলেছে।
তবে এই সমস্যা শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই যে হয় তা নয়। শিশু বা তরুণ-তরুণীর মধ্যেও এই সমস্যা হয়। এই বদভ্যাস গুলোর কারণেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে অনেকের। এড়াতে কী কী করবেন, দেখুন।

- সারাদিন বসে কাজ করেন
যারা সবসময় বসে কাজ করেন তাঁদের শারীরিক কার্যকলাপ ঠিকঠাক হয় না। অনিয়অন্ত্রিত জীবনযাত্রার কারণে এবং হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে কোলেস্টেরলের মাত্রাও। তাই আগেই সাবধান হোন।
- চিনি যারা বেশি খান
যারা প্রচুর পরিমাণে চিনি খান বা প্রক্রিয়াজাত খাবার খান তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাঁদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- ডায়াবেটিসের সমস্যা
যদি আপনি বহুদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
- মানসিক চাপ
কাজের চাপ, আর্থিক সমস্যা, প্রেমে বিশ্বাসঘাতকতা ও জীবনযাত্রার নানান পরিবর্তনের কারণে মানুষের মানসিক চাপ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। যে কারণে আপনার হার্টে নানা রকম সমস্যা হতে পারে। শুধু তাই নয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
- কোথায় কোথায় হার্টের রোগী বেশি
দেখা গেছে, দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোরে হার্টের রোগী সব থেকে বেশি। নিম্ন বায়ুর গুনমান সূচকের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে এই সব জায়গাগুলিতে।
- বাড়ছে ধূমপানের প্রভাব
ভারতের ধূমপান ও তামাকের ব্যবহার প্রচন্ড পরিমাণে বেড়েছে। যে কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই আপনি যদি ধূমপান করেন, তাহলে আজই ছেড়ে দিন। তবেই কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।












Click it and Unblock the Notifications