কানের ব্যথা কেন হয়, কীভাবে বুঝবেন কানের সমস্যায় ভুগছেন, রেহাই মিলবে কোন উপায়ে
আমাদের শরীরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কান। কান ছাড়া আমরা কিন্তু শুনতেই পাই না। বর্ষাকালে কানে কিন্তু চুলকানি, ইনফেকশনের সমস্যা সব থেকে বেশি হয়। কান পরিষ্কার না করলে, হেডফোনে সবসময় গান শুনলে, কানে জল জমলে এই সমস্যা ক্রমশ বাড়তে থাকে।
যে কারণে শুনতে অসুবিধা হয়। অনেকের কান থেকে মাথায় প্রচণ্ড ভীষণ যন্ত্রণা হয়। কেন কানের ব্যথা বাড়ে। আবার কানে জল জমলে এমন সমস্যার সম্মুখীন হন অনেকেই। চিকিৎসার দেরি হলে শ্রবণ ক্ষমতা হারিয়ে যাবে আপনার। কানে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনিও।

ছবি সৌজন্য -pexels
কানের ময়লা দূর হবে
কানে আমাদের অনেক সময় মোম জমে, এই মোম কিন্তু আসলে কানের ময়লা। তাই কানের ময়লা খুব দ্রুত পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু কান থেকে একরকম রস বের হতে থাকে, যা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। যে কারণে আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কানের ময়লা কীভাবে দূর হবে
আপনার কান সুরক্ষিত রাখতে বা ফিল্টার হিসেবে কাজ করতে সাহায্য করে এই মোম। তারপরে ধুলোবালি থেকে রক্ষা করবে। যা কানের ভেতরে সহজে অন্য ময়লা ঢুকতে দেবে না। যখনই আপনি আপনার কান পরিষ্কার করার চেষ্টা করবেন। কখন কখনও এতে কিন্তু সংক্রমণের ঝুঁকিও বাড়তে থাকে। অনেক সময় যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে শ্রবণ শক্তিও হারিয়ে যেতে পারে।
লক্ষণ
কানের সংক্রমণের লক্ষণ - কানে সবসময় ব্যথা হবে। এমনি শুনতে পাবেন না। কানের কাছে কোনও শব্দ হলে কানে যেন তালা বাজবে। কান সবসময় চুলকাবে, কান থেকে অদ্ভুত একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে। তাই আগেই সাবধান হোন।
ময়লার কারণে কান ভারী হয়ে যায়
চিকিৎসকদের মতে, কান নিজের পরিষ্কার করা একদমই উচিত নয়। যদি মোমের কারণে কান ভারী হয়ে যায় বা কানে শুনতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনি একবার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
কীভাবে কান পরিষ্কার করবেন
প্রথমে একটি সুতির কাপড় নিন। তারপর কানে কয়েক ফোঁটা (ডাক্তারের পরামর্শ নেওয়া তেল) কানে সামান্য দিন। দেওয়ার পরে আপনার কানের ময়লা ধীরে ধীরে কমতে থাকবে। এতে আপনার কান পরিষ্কার হয়ে যাবে।












Click it and Unblock the Notifications