Diabetes: শীতকালে ডায়াবেটিস রোগীদের বাড়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, মুক্তি মিলবে কোন উপায়ে?
বর্তমান সময়ে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হন সকলে। সেইসঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকে। রক্ত চলাচল যদি সঠিক না হয় তাহলে এমন সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। শীতকালের ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, সেই ঝুঁকি কমাতে এগুলি মেনে চলতে পারেন আপনিও। তাই নিজেদেরকে কীভাবে সতর্ক রাখবেন, দেখুন।

- ঘর গরম রাখুন
ডায়াবেটিস রোগীরা যদি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কিন্তু ঘরকে সবসময় গরম রাখার চেষ্টা করবেন। যে ঘরে ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। ঘরের জানলা দরজা বন্ধ করে রাখার চেষ্টা করবেন শীতকালে, যাতে ঠান্ডা আপনার বেশি না লাগে, সেদিকে লক্ষ্য রাখবেন। ডায়াবেটিস রোগীরা সবসময় মোজা পরে থাকবেন, আর শরীরকে ভেতর থেকে গরম রাখে এমন খবারও খাবেন।
- সুগার পরীক্ষা করুন
শীতকালে সপ্তাহে সপ্তাহে সুগার পরীক্ষা করুন , রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। এসময় যাদের ডায়াবেটিস আছে তারা পায়ের যত্ন নেবেন। তারা এসময় প্রত্যেক দিন পায়ে মোজা পরবেন ও নরম জুতো পরার চেষ্টা করবেন এবং স্নানের সময় গরম তেল পায়ে মালিশ করবেন।
- মদ খাবেন না
শীতকালে ডায়াবেটিস রোগীদের খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এই মরসুমে রোজ খাদ্য তালিকায় রাখুন শুকনো ফল। তাহলে কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং কখনোই এসময়ে মদ খাবেন না। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। শীতকালে শরীর গরম রাখবেন, শীতকালে শরীর গরম রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ও শরীর সুস্থ থাকবে।
- বাড়ির সিঁড়িতে ওঠানামা করবেন
শীতকালে যত পারবেন সূর্যের আলো গায়ে লাগাবেন। দুপুরে খাবার পর খানিকটা হাঁটাহাঁটি করতে পারেন, বাড়ির সিঁড়িতে কয়েকবার ওঠানামা করবেন। এতে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রনে থাকবে। সেই সঙ্গে স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকটাই কমবে।
- ফাইবার জাতীয় খাবার খাবেন
রোজ ফাইবার জাতীয় খাবার খাবেন, তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে ওজনও নিয়ন্ত্রণে থাকবে।












Click it and Unblock the Notifications