গরমেও আপনার সন্তানের ত্বক শুকিয়ে যাচ্ছে? কীভাবে নেবেন যত্ন, জানুন

আবহাওয়ার পরিবর্তন হবার সঙ্গে সঙ্গে শরীরের দিকেও বিশেষ নজর দিতে হয় সকলকে। না হলে শরীরের নানান সমস্যা হয়। শীত কাটিয়ে এখন পড়েছে গরমকাল। আর এই সময়ে শিশুদের ত্বকের যত্ন নিতে হয়।

কারণ শিশুদের ত্বক কিন্তু খুব কোমল। গরমের সময় শিশুদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া দরকার। না হলে ত্বকের অনেক সমস্যা হতে পারে। তাই এই গরমের সময় আপনার শিশুর ত্বকের কীভাবে যত্ন করবেন আপনি, জানুন।

baby care


হালকা পোশাক পরাবেন

এই গরমে আপনার সন্তানকে হালকা পোশাক পরাবেন। যখন আপনার সন্তানকে কোথাও নিয়ে যাবেন, ঘুরতে কিংবা বাড়িতে তাকে হালকা পোশাক পরাবেন। এসময় অবশ্যই সুতির পোশাক পরাবেন। আপনার সন্তানকে সিন্থেটিক পোশাক পরানো এড়িয়ে চলুন। সেই সঙ্গে এই গরমে কিন্তু মশার উপদ্রব বাড়ে। তাই যদি পারেন ফুলহাতা ঢিলেঢালা সুতির পোশাক পরাতে পারেন। এতে মশার কামড় থেকে সে বাজবে , বড় রোগের ঝুঁকিও কিন্তু কমবে।

তেল দিয়ে ম্যাসেজ করুন

গরমেও কিন্তু শিশুদের তেল দিয়ে ম্যাসেজ করা হয়। তাই এসময়ে নারকেল তেল দিয়ে আপনার শিশুর শরীর ম্যাসেজ করতে পারেন। এটি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ। এতে শিশুর ত্বক ভালো থাকবে। এতে শিশুর ত্বকে পুষ্টি জোগাবে ও আদ্রতা বজায় থাকবে। তার কারণ নারকেল তেল অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এতে কিন্তু আপনার শিশু ত্বকে কখনোই চুলকানি কিংবা অন্য কোনও রোগে কিংবা কোনও সংক্রমণ দেখা দেবে না।

সাবান মাখাবেন

এই গরমের সময় যেহেতু প্রত্যেকদিন সকলেই সাবান মাখেন। তাই আপনার সন্তানকে কিন্তু সাবান মাখিয়ে গা, হাত-পা পরিষ্কার রাখবেন। তাই শিশুর ত্বককে রাসায়নিক যুক্ত কোনও সাবান ব্যবহার করাবেন না। এতে ত্বক অনেক সময় রুক্ষ, শুষ্ক হয়ে যায়। আর এসময় শিশুদের ত্বককে হাইড্রেট রাখার জন্য অ্যালোভেরা জেলও মাখাতে পারেন।

Take a Poll

সানস্ক্রিম ব্যবহার করাবেন

অনেকেই কিন্তু তার সন্তানকে নিয়ে রোদে বেরোবার সময় সানস্ক্রিম ব্যবহার করেন। এটি কিন্তু ভুল করেন। এতে তার ত্বকের কিন্তু অনেক ক্ষতি হয়। তাই শিশুর ত্বক রোগ থেকে বাঁচাতে আপনি তাকে সানস্ক্রিম লাগাতে পারেন। সন্তানের জন্য কতটা এসপিএফ যুক্ত সানস্ক্রিম কিনবেন, তা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিনুন।

পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন

এসময়ে শিশুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সাবান, শ্যাম্পু দিয়ে স্নান করাবেন। তাকে ধুলাবালির মতো জায়গায় খেলতে জেতে দেবেন না। এতে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন। সুতির জামা কাপড় পরাবেন। সেই সঙ্গে তাকে সবসময়ই পাখা কিংবা এসির তলায় রাখার চেষ্টা করুন। তবে যতটা পারবেন, এসি থেকে দূরে রাখবেন। কারণ, অনেক সময় এতে কিন্তু শিশুর জ্বর, সর্দি-কাশির ঝুঁকি বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+