Holi 2025: দোলের দিন কীভাবে আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন, জানুন

প্রতিবছর ফাল্গুন মাসে দোল উৎসব পালিত হয়। আর এই বিশেষ দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ এবং ১৪ মার্চ পড়েছে হোলি উৎসব। এদিন আট থেকে আশি সকলেই কিন্তু দোলের রঙ ও আবিরে মেতে ওঠেন।

এই বিশেষ দিনে স্বাস্থ্যের যত্ন নিতে এমন অনেক জিনিস আছে সেগুলি আপনি করতে পারবেন। আবার এমন অনেক কাজ আছে সেগুলি ভুলেও করবেন না। এতে আপনার শরীরে অনেক ক্ষতি হয়ে যাবে। জানুন কী করবেন আর কী করবেন না।

Holi

ছবি সৌজন্য- pexels

ভেষজ রঙ

ভেষজ রঙ দিয়ে দোল খেলুন। এতে চুলের কোনও ক্ষতি হবে না। এমনকি ত্বকের ক্ষতি হবে না। অন্য রঙ কিন্তু ত্বকে লাগলে অ্যালার্জি হতে পারে। ত্বক জ্বালা হতে পারে এবং ত্বকে নানান সমস্যাও হতে পারে।

শরীর হাইড্রেট রাখুন

এদিন অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন। লেবুর শরবত ও নানান ধরনের ফলের রস খাবেন। দেখবেন এই দিনটি আপনার শরীরের জন্য যেন মাটি না হয়। তাই শরীর সুস্থ রাখতে আপনার শরীরকে কিন্তু হাইড্রেট রাখতে হবে।

ভারী বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

এদিন অনেকেই অনেক আত্মীয়ের বাড়ি যান, বাড়িতে পার্টির আয়োজন করেন। তাই এই দিন কিন্তু বুঝে শুনে খাবার খাবেন। বেশি ভাজা খাবার খাবেন না। এমনকি খুব ভারী খাবার খাবেন না। বাইরে জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন। না হলে আপনার পেটের সমস্যা হতে পারে।

চশমা পরুন

দোল খেলার সময় চোখে চশমা পরুন, গায়ে তেল লাগান। না হলে দোলের রঙ আপনার ত্বকে নষ্ট করতে পারে এবং চোখে ঢুকে চোখের রেটিনার ক্ষতি করতে পারে। তাই আগেই সাবধান হোন।

মিষ্টি খাবেন না

এদিন সকলেই যেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি খান। তাই এদিন কিন্তু অল্প পরিমাণে মিষ্টি খাবেন। দেখবেন মিষ্টি খেলে আপনার রক্তে যেন শর্করার মাত্রা বেড়ে না যায়, আর যদি আপনি সুগার রোগী হন, তাহলে মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন।

এগুলি খাবেন না

মিষ্টি ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার কিন্তু ওজন বাড়িয়ে দেয়। তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ভুলেও এই খাবারগুলি খাবেন না।

নেশার জিনিস খাবেন না

দোলের দিন অনেকেই কিন্তু পার্টি করেন বন্ধু-বান্ধবের সঙ্গে। তাই এদিন মদ বা গাঁজার মতন কোনও নেশাজাত দ্রব্য খাবেন না। এটি আপনার ত্বকের নানান ক্ষতি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+