শরীরের এই অংশগুলির ফোলাভাব এড়িয়ে যাবেন না, কোন গুরুতর রোগের লক্ষণ এগুলি?
শরীরের যেকোনও অঙ্গে ফুলে যাওয়া খুব সাধারণ ব্যাপার বলেই আমরা মনে করি। তবে আদৌ কি এটি ঠিক? এমন অনেক সময় হয়, শরীরের যেকোনও অংশ প্রায় সময় ফুলে যেতে থাকে। আর সেই ফোলা ভাব সহজে কমেও না। যেখানে কিন্তু আমাদের কোন ব্যথা কিংবা যন্ত্রণা হয় না।
তবে এই ফোলাভাব কিন্তু গুরুতর রোগের লক্ষণ। যা হয়তো আপনার অজানা! আপনি কি জানেন শরীরের কোথায় কোথায় হঠাৎ হঠাৎ ফুলে গেলে, বড় রোগের ঝুঁকি বাড়তে পারে। এমনকি এই ফোলাভাব এই রোগগুলির কারণ। কোন কোন রোগের প্রথম লক্ষণ ফোলা ভাব, জানুন।

- পেশি ফুলে যাওয়া
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি ব্যক্তির ঘন ঘন জয়েন্টে ব্যথা হয় বা শক্ত হয়ে যাওয়ার সমস্যা থাকে কিংবা প্রায় সময়ই পেশি ফুলে ওঠে, তাহলে বুঝবেন জয়েন্ট ও পেশিতে সমস্যা রয়েছে বলেই এমন হয়।
- পেট ফুলে যায়
যদি আপনার প্রায় সময় পেট ফুলে থাকে, খাবার হজম করতে অসুবিধা হয়, তাহলে বুঝবেন আপনার পেটের সমস্যা রয়েছে অর্থাৎ পাচনতন্ত্রে কোনও সমস্যা রয়েছে বলেই আপনার পেট ফুলে যাচ্ছে, তাই এমন সমস্যা হচ্ছে, তাই দেরি না করে, চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়ে কিন্তু কোনও তেল, মশলা যুক্ত খাবার একদম খাবেন না, এতে কিন্তু এই সমস্যা কিন্তু আপনার বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনিও।
- ত্বক ফুলে যাওয়া
যদি দেখেন আপনার ত্বকে ফুলে যাচ্ছে কিংবা সেই ফোলা জায়গা জ্বালা করছে তাহলে বুঝবেন ত্বকের সমস্যা রয়েছে। এর থেকে আপনার কিন্তু ত্বকে ফুসকুড়ি হতে পারে। আবার ব্রণও হতে পারে। আবার ত্বকে বড় কোনও বড় রোগের ঝুঁকি রয়েছে। তাই এই ত্বক যদি ফুলে যেতে থাকে, তাহলে একদম দেরি করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- শ্বাসনালী ফুলে যাওয়া
যদি আপনার শ্বাসনালীর কাছে ফুলে যেতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে বুঝবেন আপনার শ্বাসনালীতে সমস্যা রয়েছে। এতে কিন্তু আপনার শ্বাসকষ্টের সমস্যাও বাড়তে থাকবে।
- মুখ ফুলে যাওয়া
কোনও কারণ ছাড়াই যদি ব্যক্তির প্রায় সময়েই মুখ ফুলে যায় কিংবা জ্বর, সর্দি হলেই মুখ ফুলে যায়। তাহলে বুঝবেন আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও খুব কম। তাই এই সমস্যা হলে দেরি করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সেই সঙ্গে প্রোটিনযুক্ত খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে হবে আপনাকে।












Click it and Unblock the Notifications