পারফিউম ব্যবহার করার পরেও বেরোচ্ছে বিচ্ছিরি ঘামের গন্ধ, রেহাই মিলবে কোন উপায়ে

গরমের সময় ঘামের দুর্গন্ধের সমস্যায় ভোগেন অনেকেই। আর এই সমস্যা কিন্তু খুব বিচ্ছিরি একটা সমস্যা। রাস্তায়, অফিসে বেরোবার বেরোলে বা কোনও কাজে গেলে যদি গা দিয়ে দুর্গন্ধ বের হয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু বাসে, ট্রামে, ট্রেনে নানান খারাপ কথা বলেন।

আর প্রচুর বডি স্প্রে, পারফিউম ব্যবহার করার কিছুক্ষণ পরে কিন্তু সেই ঘামের গন্ধ গা থেকে আসতে থাকে। তখন খুব অস্বস্তি লাগে। এরকম সমস্যাতেও যদি আপনিও ভোগেন তাহলে কিন্তু এই টিপসগুলি অনুসরণ করতে পারেন আপনি।

sweat

  • লেবু ব্যবহার করুন

যদি আপনার গায়ে সব সময়ই ঘামের গন্ধ থাকে। মানে পারফিউম ব্যবহার করার পরও সেই গন্ধ না যায় তাহলে আপনি লেবু ব্যবহার করতে পারেন। একটা লেবু কেটে সেই লেবুর হাফ টুকরো আপনি আপনার বগলে প্রায় ১৫ মিনিট ঘষে রাখতে পারেন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন বগল। এতে আপনার বগলে দুর্গন্ধ হবে না। আর যখনই আপনি স্নান করবেন তখনই কিন্তু অবশ্যই সাবান মাখবেন।

  • নিত্যদিন পড়ুন এই জামা কাপড়

আপনার ত্বক যত হাইড্রেট থাকবে ততই কিন্তু আপনার গায়ে ঘামের গন্ধ হবে না। গরমের সময় সুতির জামা কাপড় পরবেন। কখনই সিনথেটিক জামা-কাপড় পড়বেন না। কারণ সুতির জামা কাপড়ে ঘাম শুষে নেয়। এতে ঘামের গন্ধ কম হবে। ভালো পারফিউম ব্যবহার করার চেষ্টা করবেন। আর নিত্যদিন স্নান করবেন।

  • হলুদ ও নিমপাতার পেস্ট ব্যবহার করুন

যদি আপনি গরমে ঘামের দুর্গন্ধ এড়াতে চান তাহলে নিমপাতা ব্যবহার করতে পারেন। অল্প পরিমানে নিমপাতা জলে ফুটিয়ে সেই জল ফেলে দিন। তারপর নিমপাতা ভালোভাবে পেস্ট করে নিন। সেই সঙ্গে কিছুটা হলুদ দিতে পারেন। তারপর শরীরের যেসব জায়গায় ঘাম হয় সেই জায়গায় আপনি হলুদ ও নিমের এই পেস্টটা লাগিয়ে দিন। তারপর শুকিয়ে গেলে আপনি ভালোভাবে স্নান করে নিন। কারণ নিমপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্টের মতোন উপাদান থাকে। যা খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এতে আপনি কিন্তু ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। হলুদে থাকে কারকিউমিন। যা ত্বকের জন্য খুব ভালো।

  • এড়িয়ে চলুন এই খাবারগুলি

গরমকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। অন্তত দুই থেকে তিনবার স্নান করলে আপনার গায়ে কখনোই ঘামের গন্ধ হবে না। গরমকালে দিনের বেলা কাজ ছাড়া বাইরে বেরোবেন না। এই সময় মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন। যেকোনোও প্রক্রিয়াজাত খাবার একদমই খাবেন না । প্রত্যেকদিন সাত থেকে আট গ্লাস জল খাবেন। এতে আপনার শরীর ডিহাইড্রেট হবে না। শরীর হাইড্রেট থাকবে। তবেই কিন্তু গায়ে ঘামের গন্ধ হবে না। যদি আপনি গায়ে ঘামের গন্ধ এড়াতে চান তাহলে নিত্যদিন এই টিপসগুলি মেনে চলতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+