Sun Protection: সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কীভাবে ত্বককে বাঁচাবেন?

দিনদিন যেভাবে গরম বাড়ছে তাতে নাজেহাল হওয়া ছাড়া মানুষের আর উপায় নেই। বর্তমানে ৪৪ ডিগ্রী ছাড়িয়েছে গরম। গরম বলে তো আর ছুটি থাকবে না কলেজ, অফিস। সেখানে নিত্যদিন যেতেই হবে। তবে এখানে যেতে গেলে আমাদের গায়ে লাগবে সূর্যের আলো, এতে আমাদের ত্বকের অনেক ক্ষতি হতে পারে।

ত্বককে কীভাবে সুরক্ষিত রাখবেন

কারণ সূর্যের (sun) ক্ষতিকর রশ্মি আমাদের ত্বকের ক্যানসারের সৃষ্টি করে। শুধু তাই নয়, অনেক সময় এই ক্ষতিকর রশ্মির কারণে আমাদের ত্বকেরও নানান অসুবিধার সৃষ্টি হয়। আমাদের রোদ্দুরে বেরোনোর আগে আমাদের সচেতন হতে হবে এবং নিজেদের ত্বককে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেদিকে নজর রাখতে হবে।

summer


কীভাবে নেবেন ত্বকের যত্ন

তিন ধরনের ইউভি রশ্মি আছে, যা আমাদের ত্বকের খুব ক্ষতি করে। যেমন- যেমন ইউভিএ, ইউভি বি, ইউভি সি আই। বলা হয় ইউভিএ এবং ইউ ভি বি এই দুটি ধরনের রশ্মি কিন্তু ওজন স্তর ভেদ করেও ত্বককে skin) প্রভাবিত করতে পারে। আর সূর্যের অতি বেগুনি রশ্মি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত থাকে। তাই গরমকালে এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া দরকার, না হলে ত্বকের অনেক ক্ষতি হতে পারে।

ভিটামিন ডিয়ের ঘাটতি হয়

গবেষণায় দেখা গেছে, সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে ত্বক কুঁচকে যায়। ত্বকের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই নয়, সূর্যের আলোয় আমাদের স্বাস্থ্য প্রচুর পরিমাণে ভিটামিন ডি ঢোকে, তবে সূর্যের রোদের কারণে কিন্তু আমাদের স্কিন ক্রমশ নষ্ট হতে থাকে। তাই গরমকালে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করার চেষ্টা করবেন।

শরীর ঢাকা পোশাক পরুন

বিশেষজ্ঞদের মতে, যখন আপনি সূর্যের রোদে বেরোবেন তখনই ত্বককে বাঁচাতে শরীরের ঢাকা পোশাক পরার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে দশটা থেকে চারটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাড়ির বাইরে না বেরোবারই চেষ্টা করবেন এবং যদি বেরুন তাহলে অবশ্যই চোখে সানগ্লাস পড়বেন।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে বাইরে বেরোবার আগে আধঘন্টা আগে এসপিএফ ৩০ প্লাস সানস্ক্রিন লাগান। এই সানস্ক্রিম কিন্তু সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে বাঁচাতে পারে।

summer


ভিটামিন ডিযু খাবার খান

সূর্য থেকে আমরা প্রচুর ভিটামিন ডি পাই ঠিক, কিন্তু গ্রীষ্মকালে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সূর্যের আলোকে এড়িয়ে চলি। তাই আমাদের শরীরে কিন্তু সেই সময় ভিটামিন ডি'র অভাব দেখা দেয়। তাই যদি সম্ভব হয় ভিটামিন ডি যুক্ত খাবার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখুন। তাহলে কিন্তু আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাব পূরণ হবে।

সানগ্লাস পরুন

সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে, সেই সঙ্গে ত্বক ছাড়া চোখেরও ক্ষতি করে। যদি আপনি আপনার গরম কালে চোখকে ভালো রাখতে চান তাহলে সূর্যের আলো থেকে বাঁচাতে সানগ্লাস পড়ুন। বলা হয়, যে ব্যক্তি বেশিরভাগ সময়ই রোদ্দুরে রোদ্দুরে ঘুরে কাজ করেন, তার চোখে ছানি পড়া সম্ভবনা সবথেকে বেশি থাকে, শুধু সানগ্লাস পরলে হবে না। সানগ্লাসে অবশ্যই ১০০% ইউভি প্রটেক্ট সুরক্ষা প্রদানকারী সানগ্লাস করুন।

summer


ফুলহাতা জামা পরুন

ঘরের বাইরে বেরোবার আগে অবশ্যই ফুলহাতা জামা পড়ুন, না হয় যাতে আপনার ত্বক পুড়ে না যায়, কারণ সূর্যের অতি বেগুনে রশ্মি খুব সহজে ত্বককে পুড়িয়ে ফেলতে পারে। তাই যদি আপনি আপনার ত্বককে ভালো রাখতে চান তাহলে গরমকালে সূর্যের রশ্মির হাত থেকে বাঁচতেই এই টিপসগুলো মেনে চলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+