ঘুম থেকে উঠেই স্ট্রেচিং করেন আপনি? আদৌও এটি শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর
প্রত্যেকটি ব্যক্তির দৈনন্দিন জীবনে বিশ্রাম নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যার জন্য ভালো ঘুমের প্রয়োজন। যখন আমরা খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সেই সময় যদি হঠাৎ উঠে পড়ি। তাহলে কিন্তু আমাদের শরীর ভীষণ খারাপ করে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমানো খুব দরকার।
তাছাড়া আমরা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কেন স্ট্রেচিং করি। কখনও ভেবে দেখেছেন কেন করি স্ট্রেচিং? এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জানেন স্ট্রেচিং করলে শরীরের কী কী উপকার হয়, জানুন।

- পেশি শক্তিশালী হয়
আমরা প্রায় নিত্যদিনই অনেকক্ষণ সময় ধরে বসে কাজ করি, তারপর রাতে ক্লান্ত হয়ে এসে রাতে ঘুমিয়ে পড়ি। এতে আপনার পেশিগুলি কিন্তু একটু বেশি শান্ত হয়ে যায়। তাই পেশিগুলিকে আরেকটু শক্তিশালী তৈরি করবার জন্য স্ট্রেচিং এর খুব দরকার।
- অক্সিজেনের ঘাটতি
স্ট্রেচিং করলে শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়। এতে আমাদের সতেজ লাগে, তাই রক্ত সঞ্চালন ভালো হয়। সেই সঙ্গে শরীর সুস্থ থাকে।
- মানসিক চাপ
ক্লান্তি বা মানসিক চাপ কমাতে বা অলসতা বোধ কমাতে স্ট্রেচিং করা খুব দরকার। এটি করলে শরীর শিথিল হয়ে যায়। এতে মাথাব্যথার সমস্যা থাকলেও তাও কমবে।
- জয়েন্টে ব্যথা কমবে
স্ট্রেচিং করলে আপনার জয়েন্টে ব্যথা থাকলে তা কমবে। এতে আপনার সারা শরীর কিন্তু নড়বে। যা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।
- শরীর সুস্থ থাকবে
সকাল বেলা যখন আমরা উঠে স্ট্রেচিং করি, তাহলে আমাদের শরীর সক্রিয় হচ্ছে অর্থাৎ সারাদিন আমরা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন ।
- মানসিক চাপ কমবে
যদি আপনি মানসিক চাপ কমাতে চান, তাহলে অবশ্যই স্ট্রেচিং করবেন। স্ট্রেচিং করলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়। যা আমাদের সারাদিন খুশিতে ও শান্তিতে রাখে।
- ভালো ঘুমাতে পারবেন
আবার পর্যাপ্ত ও ভালো ঘুমাতেও কিন্তু আপনার স্ট্রেচিং করা দরকার। রাতে ঘুমানোর সময় কোনও চাপও থাকবে না।
- হাড়ের সমস্যা কমবে
স্ট্রেচিং করলে হাড়ের উপর চাপ ফেলে, যা আপনার হাড়ের ব্যথা কমায়। এমন কি যাদের বাতের সমস্যা রয়েছে, তাদের জন্য স্ট্রেচিং করা খুব দরকার।












Click it and Unblock the Notifications