Stress Relieving Foods: দুশ্চিন্তা কমাতে আজ থেকেই খাওয়া শুরু করুন এই খাদ্যগুলি
বর্তমান সময়ে কে দুশ্চিন্তা করেন না বলুন তো? দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটছে প্রায় সকলেরই। আর এই স্ট্রেসের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা আমাদের আর হচ্ছেই না।
তবে মানসিক চাপ নেওয়া কিন্তু শরীরের জন্য খুব খারাপ, তা আমরা জানি তবুও যেন চিন্তা থেকে বেরোতে পারছি না। তবে চিকিৎসকেরা বলছেন, যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকা এগুলি রাখেন তাহলে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে, দেখুন কী কী খাবার রাখবেন।

কুমড়োর বীজ
আপনি কি জানেন কুমড়োর বীজ খেলে বহু সমস্যার সমাধান হয়। এই বীজে নানারকম উপকার রয়েছে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। তারা বলছেন কুমড়োর বীজে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। এইগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। ম্যাগনেশিয়া পটাশিয়াম রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপকে কমাতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এই কুমড়োর বীজ।
ডার্ক চকলেট
চকলেটের কথা শুনে আমাদের জিভে যেন জল চলে আসে। কোলেট খেতে ছোটদেরকে বড় সবাই ভালবাসেন। তবে ডার্ক চকোলেট একটু তেতো তেতো বলে অনেকেরই ভালোবাসেন না। তবে এই চকোলেট খেলে কিন্তু আপনার স্ট্রেস অনেকটাই কমবে। কারণ ডোপামিন এবং সেরোটিনের মাত্রা বৃদ্ধি করতে এই চকোলেটের জুড়ি মেলা ভার। এতে হালকা পরিমাণ ম্যাগনেসিয়াম ও ক্যাফেইন থাকে। এটি খেলে আপনার দুশ্চিতা অনেকটাই কমবে।
গ্রিন টি
বর্তমান সময় আমরা সকলেই গ্রিন টি খেতে ভালোবাসি এবং গ্রিন টি খেয়েও থাকি রোজ, যারা ডায়েট করেন তারা সকালে গ্রিন টি খান। ঘুম থেকে উঠে এক কাপ গ্রি টি হলে শরীরেও কিন্তু খুব এনার্জি আসে। গ্রিন টি খেলে শরীরের বড় কোনও রোগ ধরতে পারে না। কারণ এতে প্রচুর পরিমাণে গ্রিন টিতে থাকে এল থেনাইন, তাছাড়া থাকে অ্যামিনো অ্যাসিড, যা আপনার দুশ্চিন্তা অনেকটাই কমবে।

দই
দই একটি প্রোবায়োটিক খাবার, যদি আপনি মানসিক চাপ কমাতে চান এবং সেরাটোনিনের মাত্রা বজায় রাখতে চান ও মেজাজ ফুরফুরে রাখতে চান তারা নিত্যদিনের খাদ্য তালিকায় দই রাখতে পারেন।
বেরি
বেরি ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার দুশ্চিন্তা কমাতে সক্ষম। তাই নিত্যদিন বেরি খাবেন।
কমলালেবু
যদিও এটি শীতকালীন ফল তবে কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সাইত্রাস জাতীয় ফল খেলেই আপনাদের উদ্বেগ এবং মানসিক চাপ অনেকটা কমবে, তবে যা যেটা খাবেন সেটি অবশ্যই তাজা খাবার চেষ্টা করবেন। আপনার মস্তিষ্কে সেরাটোনিনের মাত্রা বাড়িয়ে দেয়, তাই আপনার মানসিক অনেকটাই কমবে।












Click it and Unblock the Notifications