হঠাৎই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন আপনি? দ্রুত নিজেকে সামলান এই উপায়ে
প্রতিটি মানুষকে মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হয়। কারণ নিজের অবহেলাতেই অনেক সময় নানান রোগে আক্রান্ত হন অনেকেই। তার মধ্যে একটি বড় সমস্যা হল প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে ব্যক্তির নানান সমস্যা হয়। তারা কিন্তু প্রায় সময় ভয় পান।
ভয় পাওয়ার কিন্তু কোনও কারণ থাকে না। অহেতুক তাঁরা ভয় পান। এই সময়ে অনেকেরই হাত পা কাঁপতে থাকে। তাই প্যানিক অ্যাটাক থেকে বের হতে হলে আপনাদের অবশ্যই এগুলি মানতে হবে আপনাকে।

- জানুন লক্ষণ
দ্রুত হার্টবিট বেড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে ঘাম হওয়া, বুকে ব্যথা হওয়া, গলা হাত অসাড় হওয়া, হাত-পা নাড়াচারা করতে অসুবিধা হওয়া, মাথা ঘোরা, হাত প্রচন্ড কাঁপে, যেন মনে হয় মৃত্যু তাকে গ্রাস করছে। কীভাবে বের হবেন এই প্যানিক অ্যাটাক থেকে জানুন।
- শ্বাস নিন
গভীরভাবে শ্বাস নিন। প্রথমে শ্বাস খুব জোরে টানুন। তারপর আসতে আসতে সেটি ছাড়ুন। তাহলে দেখবেন আপনার স্নায়ুতন্ত্র আসতে আসতে শান্ত হবে। প্যানিক অ্যাটাক থেকে বের হতে পারবেন। সেই সঙ্গে শরীরও বেশ ভালো লাগবে।
- পজেটিভ চিন্তা করুন
যে সময় আপনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হবেন ,ঠিক সেই সময় পজেটিভ চিন্তা করুন। এসময়ে মনে খারাপ চিন্তা ভাবনা আনবেন না। তাহলে আপনার দ্রুত মানসিক চাপ কমতে থাকবে। তাহলে দেখবেন শরীর সুস্থ লাগবে।
- ভাবুন এগুলি
প্যানিক অ্যাটাক থেকে বের হতে আপনি মনে মনে ভাবুন এগুলি। যে চারটি জিনিস আপনি সহজে স্পর্শ করতে পারবেন। তিনটি জিনিস আপনি শুনতে পান। দুটি জিনিস আপনি শুকতে পারবেন। একটি জিনিস আপনি স্বাদ নিতে পারবেন। আপনার মস্তিষ্ককে কাজে লাগান। তাহলেই আসতে আসতে আপনার উপর থেকে ভয় কাটতে থাকবে।
- লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ুন
যখন আপনার প্রচন্ড পরিমাণে ভয় লাগবে, সেই সময়ে বা কোনও কিছু নিয়ে প্রচুর চিন্তা করবেন, সেসময় একদম লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়বেন। হাত পা পুরো ছেড়ে দেবেন। এতে আপনার উদ্বেগ আসতে আসতে কমতে থাকবে। মনে কোন ভয় থাকলেও তা কমে যাবে।
- ধ্যান করুন
দ্রুত প্যানিক অ্যাটাক থেকে বের হতে আপনি ধ্যান করুন। মানসিক চাপকে কমান। এসময় ভগবানের নাম করুন। পারলে হাত জোর করে বসে থাকতে পারেন। তাহলে দেখবেন অনেকটা শান্তি লাগবে আপনার। মনের ভয় কমে যাবে।
- বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন
কোনও কারনে হঠাৎই যদি আপনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন, যে বিষয় নিয়ে আপনি প্যানিক আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বলুন। আপনার অসুবিধার কথাগুলো তাকে জানান। তাহলে দ্রুতই সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।












Click it and Unblock the Notifications