গরমে বাড়ে পেটের সমস্যা, কিন্তু কেন? এই টিপসগুলি মানলেই ভালো থাকবে অন্ত্র

গরমের দাবদাহ কিন্তু বাড়তে শুরু করেছে। আর এরপরেই আসবে ভ্যাপসা গরম। যখন ঘরে থাকাও দায় হয়ে পরে সকলের! তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরেরও কিন্তু বিশেষ যত্ন নেওয়া দরকার। না হলে পেটের সমস্যা বাড়ে। অনেকের বমি হয়, ডায়রিয়া হয়। আবার আমাশয় হয় অনেকেরই। তাই এসময় পেটের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার।

কারণ এসময় অনেকেরই শরীর জল শূন্য হয়ে যায়। যার গরমকালে কিন্তু পেটের সমস্যা বাড়ে, কিন্তু কেন বাড়ে? এসময় যদি আপনি আপনার অন্ত্র ভালো রাখতে চান, তাহলে এই টিপসগুলি মেনে চলতে পারেন। জানুন কী কী মানবেন।

stomach pain

জলের ঘাটতি হতে দেবেন না

গরমকালে যাতে শরীরের জলের ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। তাই ৮ থেকে ১০ গ্লাস জল খাবেন। এতে শরীরে কিন্তু ডিহাইড্রেট হবে না। কারণ ডিহাইড্রেশনের ফলে কিন্তু আপনার পেট ফেঁপে যাবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে, পেটের সমস্যা দেখা দেবে।

জাঙ্ক ফুড ও ফাস্টফুড খাবেন না

গরম কালে মশলাদার খাবার দাবার একদমই খাবেন না। জাঙ্ক ফুড ও ফাস্টফুড খাওয়া এড়িয়ে চলুন। এতে বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। এই ঋতুতে পেট ভালো রাখতে হালকা খাবার খান। এতে খারাপ দ্রুতই হজম হবে।

ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বাড়তে থাকে

গরমকালে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বাড়তে থাকে। তাই জল ও খাবার কিন্তু ভালো খাবার চেষ্টা করবেন। না হলে পেটের সংক্রমণ দেখা দেবে। পেট ব্যথা হবে, ডায়রিয়া হবে, আবার বমিও হতে পারে। তাই গরমের আগেই সাবধান হোন আপনি।

বাইরের খাবার খাবেন না

বাইরের খাবার এই গরমকালে খাওয়া এড়িয়ে চলুন। এই সময়ে বাড়িতে রান্না করা খাবার খাবেন। না হলে আপনার পাচনতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়বে। পেটের নানা সমস্যা দেখা দেবে। এমনকি বমি হতে পারে, হজম ক্ষমতা কমতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

যোগ ব্যায়াম ও ধ্যান করবেন

গরমকালে নিত্যদিন যোগ ব্যায়াম করুন ও ১০ মিনিট হলেও ধ্যান করুন। গরমকালে যোগ ব্যায়াম করলে মানসিক চাপ কমে । পেটের সমস্যা কমবে। যা শরীরের জন্য অত্যন্ত ভালো, হজম ক্ষমতা বাড়তে থাকবে। সেই সঙ্গে হালকা খাবার খাবেন। এতে কিন্তু পুরো গরমকাল আপনি সুস্থ থাকতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+