গরমে গ্যাস, হজমের সমস্যায় জেরবার, পেট ঠান্ডা রাখতে মানুন এই টিপসগুলি
গরমকালে সকলেরই শরীরে নানান সমস্যা দেখা দেয়। এই ঋতুতে কেউ বা ভালোভাবে খাবার হজম করতে পারেন না, কারোর বা শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা কারোর বা বমি হয়, আবার কারোর বা পেটে ব্যথার সমস্যা লেগেই থাকে। গরমকালে হজমে সমস্যা ক্রমেই বাড়তে থাকে।
তাই গরমের সময় শরীরের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এসময় যাতে আপনার পেট ফেঁপে না যায়, ডায়রিয়া না হয়, অ্যাসিডিটির সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য আপনাকেই দিতে হবে।

যাতে আপনার শরীর ডিহাইড্রেট না হয়ে যায়, তাই প্রচুর পরিমাণে জল খাবেন। মশলা জাতীয় কোনও খাবার খাবেন না। পেট গরম হতে দেবেন না। ঠান্ডা খাবার খাবেন। যদি আপনি গরমে হজমের সমস্যা দূর করতে চান ও পেটের সমস্যা কমাতে চান তাহলে কী কী করবেন।
শরীর হাইড্রেট রাখুন
এই গরমকালে শরীর হাইড্রেট রাখার চেষ্টা করুন অর্থাৎ প্রচুর পরিমাণে জল খাবেন। তাছাড়াও সবসময় যে সকলের জল খেতে ইচ্ছা করবে তা তো নয়। তাই তার জন্য বাটারমিল্ক, ডাবের জল, লেবুর রস ইত্যাদি খেতে পারেন। এগুলি খেলে আপনার পছন্দের উপর কোনও চাপ সৃষ্টি হবে না । এতে আপনার শরীর সুস্থ থাকবে না। তবে বাইরের কোনও জুস একদমই খাবেন না। এতে আপনার পরিবর্তনতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়বে, খুব সমস্যায় পড়বেন আপনি।
মরসুমের ফল খাবেন
যদি গরমকালে পেট ভালো রাখতে চান, তাহলে অবশ্যই মরসুমি ফল খাবেন। যেমন- তরমুজ, শশা ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। এগুলি শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। হাইড্রেট রাখুন ও বড় রোগের ঝুঁকিও হতে দেয় না।
হালকা খাবার খাবেন
গরমকালে হালকা খাবার খান। যেমন- ডাল, ভাত, দই, রুটি ইত্যাদি খান ।তাজা খাবার খান। তৈলাক্ত কোনও খাবার খাবেন না। এগুলি খেলে আপনি সহজে হজম করতে পারবেন না। আমিষ খাবার থেকে নিরামিষ জাতীয় খাবার খাবেন। এই সময়ে বিরিয়ানী, বাইরের কোনও মাংস ইত্যাদি খাওয়া বন্ধ করুন।
পেট ঠান্ডা রাখুন
পেট ভালো রাখতে আপনাকে নিত্যদিন পেট ঠান্ডা করতে হবে। দই, পুদিনা পাতা দিয়ে শরবত করে নিত্যদিন খান। এতে আপনার পেট ঠান্ডা থাকবে। অন্ত্রের কোনও সমস্যায় ভুগতে হবে না আপনাকে। এমনকি বড় রোগের ঝুঁকি কমবে।
সঠিক স্বাস্থ্যবিধি বজায় রাখুন
সঠিক স্বাস্থ্যবিধি বজায় রাখুন। খাবারের আগে ভালো করে হাত ধুয়ে নিন অর্থাৎ হাত পরিষ্কার করে খেতে বসুন। এতে আপনার হজমশক্তি বাড়বে। বড় রোগের ঝুঁকি কমবে। পেটের কোনও সমস্যা হবে না। পেট খারাপ, বমি ভাব কমে যাবে।












Click it and Unblock the Notifications